এমসিতে ধর্ষণ: আরও ২ আসামি আদালতে
জাতীয়

এমসিতে ধর্ষণ: আরও ২ আসামি আদালতে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজের হোস্টেলে গৃহবধূকে গণধর্ষণের মামলার সর্বশেষ দুই আসামি তারেক ও মাসুমকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) বেলা আড়াইটায় শাহপরান থানা পুলিশ কড়া নিরাপত্তায় আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমানকে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করে।

আদালতে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে জানিয়েছেন এসএমপির কর্মকর্তারা। জবানবন্দি না দিলে ফের তাদের রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।

এর আগে শুক্র ও শনিবার সিএমএম আদালতে গণধর্ষণের ঘটনায় জড়িত হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর, অর্জুন, রবিউল, রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনি। সর্বশেষ তারেক ও মাসুমকে আদালতে তোলার মধ্য দিয়ে ৮ আসামির জবানবন্দিপর্ব শেষ হচ্ছে আজ।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা