সংগৃহীত ছবি
জাতীয়

সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সব কিছু ঠিক থাকলে আগামী (২০ জানুয়ারি) রাতে তিনি রাজধানী করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী (২০-২৪) জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। তারই অংশ হিসেবে ৪ দিনের সফরে আগামী (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এরপর (২১-২৪) জানুয়ারি তিনি সেখানে অবস্থান করবেন। এর পরে সকল আনুষ্ঠানিকতার শেষে (২৪ জানুয়ারি) তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: ১০ ট্রাক অস্ত্র মামলা

খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

এদিকে, সম্মেলন ছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সাথে বৈঠক ও সাক্ষাৎ করবেন। এরই পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার।

জানা যায়, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছে উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে করা হচ্ছে যোজন-বিয়োজনও।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা