সংগৃহীত ছবি
জাতীয়

গণঅভ্যুত্থানে নিহতের স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: দুদিন কমতে পারে রাতের তাপমাত্রা

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

এ সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছি।

নিহতদের স্বজনরা বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ৬ মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ আমাদের দখলে থাকবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে তারা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। এ সময় আ’লীগের রাজনীতি অবৈধ ঘোষণার দাবিও জানানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা