৩শ প্রবাসী সৌদি এয়ারলাইন্সের টিকিট পাবেন আজ
জাতীয়

৩শ প্রবাসী সৌদি এয়ারলাইন্সের টিকিট পাবেন আজ

নিজস্ব প্রতিবেদক :

ছুটিতে দেশে এসে করোনা ভাইরাসের কারণে আটকে পরাদের মধ্যে ৩শ প্রবাসীকে আজ টিকিট দিচ্ছে সৌদি এয়রালাইন্স। এয়ারলাইন্সের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। সকাল সাড়ে ৯টায় সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইন্সটি। বর্তমানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

রোববার (০৪ অক্টোবর) টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্র হয় হোটেল সোনারগাঁও। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।

সান নিউজ/পিডিকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা