সংগৃহিত ছবি
জাতীয়

বায়তুল মোকাররমে হিজবুত তাহরীরের মিছিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম এলাকায় দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মিছিল বের করেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুমার নামাজের পর এ মিছিলটি শুরু হয়।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা

মিছিলটি পল্টন মোড় দিয়ে বিজয় নগর দিকে অগ্রগমন হয়। এ সময় রাস্তায় ব্যারিকেড থাকলেও পুলিশের সদস্য কম থাকায় তা ভেঙে সামনে দিকে আগায় মিছিলটি। এরপর সামনে আবারও ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে পুলিশ। তবে এই যাত্রায়ও সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর পল্টন মোড় থেকে মিছিলটি ফিরে আসার সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সংগঠনটির কয়েকজনকে আটক করা হয়।

এদিকে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী যোগ দিয়েছে। বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা