ছবি : সংগৃহীত
জাতীয়
সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা

সান নিউজ অনলাইন 

এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে পরপর তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে দেশের সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশকে এই সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার পরই সারাদেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশ যায় মাঠ পর্যায়ে। মেট্রোপলিটন এলাকার অন্তত একজন পুলিশ কমিশনার এবং তিন জেলার পুলিশ সুপার পুলিশ সদর দপ্তর থেকে এমন বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা বলেন, “শনিবার রাতের নির্দেশনার পর অনেক এলাকায় টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় চেকপোস্ট বসানো হয়েছে।” তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, বিমানবন্দরসহ সব কেপিআই স্থাপনায় আগের চেয়ে বেশি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হক বলেন, “পরপর এমন আগুনের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা নতুন কিছু নয়। তবে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আগের ঘটনাগুলোর সঠিক তদন্ত না হওয়ায় স্বাভাবিক দুর্ঘটনাতেও এখন মানুষের মনে সন্দেহ জাগছে।”

তিনি আরও বলেন, “পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত দ্রুত এসব ঘটনার প্রতিবেদন প্রকাশ করা। জননিরাপত্তা নিয়ে যদি মানুষকে আশ্বস্ত করা না যায়, তাহলে আসন্ন নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে।”

দেশের ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ বা গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে সংক্ষেপে কেপিআই বলা হয়। বর্তমানে সারাদেশে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কারাগার ও বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি কেপিআই রয়েছে।

১৯৯৭ সালে প্রণীত কেপিআই নিরাপত্তা নীতিমালাটি ২০১৩ সালে বাংলায় হালনাগাদ করা হয়। নীতিমালা অনুযায়ী, এসব স্থাপনায় সীমানা প্রাচীর নির্মাণ, নিরাপত্তা কমিটি গঠন, নিয়মিত প্রতিবেদন পাঠানো, দর্শনার্থীদের তথ্য লিপিবদ্ধ করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি স্থাপনের নির্দেশনা রয়েছে। প্রয়োজনে সশস্ত্র আনসার নিয়োগের ব্যবস্থাও নীতিমালায় উল্লেখ আছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, একটি দেশের কেপিআইগুলোর সুরক্ষার ওপরই নির্ভর করে সামগ্রিক জাতীয় নিরাপত্তার স্থিতি।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা