ছবি: সংগৃহীত
জাতীয়

ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, থাকব ভারতেই: শেখ হাসিনা

সান নিউজ অনলাইন 

গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহতের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং তিনি জানিয়েছেন, তিনি ভারতে থেকেই থাকতে চান। ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করে বলেন, বিচারটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

জাতিসংঘের স্বাধীন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই, আগস্টে গণঅভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এ ঘটনায় আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

তবে এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি- এটা মিথ্যা। চেইন অব কমান্ডের ভেতরে কিছু ভুল হয়েছিল, কিন্তু আমি গুলি চালানোর নির্দেশ দিইনি।’

দ্য ডেইলি স্টার-এর অনুসন্ধানে দেখা গেছে, আন্দোলন দমনে শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। সংবাদমাধ্যমটি ২০২৪ সালের ১৮ জুলাইয়ের একটি ফোন রেকর্ডিং প্রকাশ করে, যেখানে হাসিনা তার ভাতিজা, সাবেক মেয়র ফজলে নূর তাপসকে বলেন, “ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে। যেখানেই পাবে সোজা গুলি করবে।” হাসিনা অবশ্য বলেছেন, অডিওটির বক্তব্য বিকৃত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানাবে। তবে তিনি আদালতে আত্মসমর্পণ করেননি কিংবা কোনো আইনজীবীও নিয়োগ দেননি।

শেখ হাসিনা রয়টার্স-কে বলেন, ‘ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে। রায় আগেই নির্ধারিত হয়ে গেছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও আমি অবাক বা ভীত হব না।’

দ্য ইন্ডিপেন্ডেন্ট-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, ‘আমি নিহত প্রতিটি মানুষ ও শিশুর জন্য শোক জানাই, কিন্তু এজন্য ক্ষমা চাইতে রাজি নই।’ তার দাবি, বিরোধীরা সরকার উৎখাতের জন্য সহিংসতা উসকে দিয়েছিল।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। ‘এটি জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে,’ বলেন তিনি।

হাসিনা আরও বলেন, ‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অন্যায় এবং আত্মঘাতী সিদ্ধান্ত। আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়।’

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং ট্রাইব্যুনালটি ‘প্রতিপক্ষদের দ্বারা গঠিত’।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা “সব অপরাধের কেন্দ্রবিন্দু।” আদালতের কাছে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন করেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি দিল্লিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং ‘ভারতের বাইরে আশ্রয় নেওয়ার কোনো ইচ্ছা নেই।’ লোধি গার্ডেনে নিয়মিত হাঁটতে যান তিনি, তবে নিরাপত্তার বিষয়ে সতর্ক রয়েছেন।

‘বাংলাদেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তি বা পরিবারের হাতে থাকা উচিত নয়,’ বলেন হাসিনা। ‘আমার এখন অগ্রাধিকার বাংলাদেশের স্থিতিশীলতা ও কল্যাণ।’

তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের জনগণ যা চায়, তা দিতে হলে ইউনূসকে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল করতে হবে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা