জাতীয়

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যৌথ অভিযান শুরু হয়েছে। র‍্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করছে।

সোমবার (১ জুন) বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে ক্যাম্পের বিভিন্ন অংশে একযোগে অভিযান শুরু হয়। অভিযানে সন্দেহভাজন ব্যক্তি, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষ এই অভিযানে ডিএমপির ডগ স্কোয়াডও অংশ নিয়েছে। প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ক্যাম্পের বিভিন্ন স্থানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবেই জেনেভা ক্যাম্পে এই সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি র‍্যাব, পুলিশ ও ডিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানের তদারকি করছেন। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পের এই বিশেষ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অভিযানের ফলাফল এবং আটক কিংবা উদ্ধার সংক্রান্ত তথ্য জানতে সংশ্লিষ্ট মহলের নজর এখন এই অভিযানের দিকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা