জাতীয়

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

খোন্দকার নিয়াজ ইকবাল

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বর্তমানে দেশের অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে একাধিক নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

যেসব জেলায় বাড়ছে বন্যার ঝুঁকি

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এসব জেলার নিচু এলাকায় সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

তিস্তা অববাহিকায় বাড়ছে উদ্বেগ

রংপুর অঞ্চলের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ডালিয়া ব্যারাজ পয়েন্টে সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নীলফামারী ও লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল স্বল্পমেয়াদি বন্যার কবলে পড়তে পারে।

একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্কসীমার দিকে এগোতে পারে, যার প্রভাবে কুড়িগ্রাম ও লালমনিরহাটের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট অঞ্চলে নদীর পানি বাড়ছে

যদিও গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকার সামগ্রিক পানির প্রবাহ কিছুটা কমেছে, তবে কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি এখনও সতর্কসীমার কাছাকাছি রয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিচু এলাকায় অস্থায়ী প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে।

এছাড়া সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীগুলোর পানির প্রবাহও আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। এর ফলে সিলেট বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলেও সতর্কতা

গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির উচ্চতা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আগামী তিন দিনের ভারী বর্ষণে কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এছাড়া নোয়াখালী ও লক্ষ্মীপুরের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকার পরিস্থিতি

সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী কয়েক দিন কমে পরে আবার বাড়তে পারে। গঙ্গার পানি কিছুদিন স্থিতিশীল থাকার পর বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে পদ্মার পানি কয়েক দিন কমার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য নদীর অবস্থা

রাজশাহী অঞ্চলের আত্রাই, মহানন্দা ও করতোয়া অববাহিকার নদীগুলো এখনও নিরাপদ অবস্থায় রয়েছে। ঢাকার তুরাগ, ধলেশ্বরী ও টঙ্গীখালের পানিও মোটামুটি স্থিতিশীল। খুলনা অঞ্চলের গড়াই ও মাথাভাঙা নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে আগামী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন অববাহিকায় নদীর পানির উচ্চতা দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশাসনের সতর্কতা

বিশেষজ্ঞরা বলছেন, ভারী বর্ষণ অব্যাহত থাকলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা