অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
জাতীয়
ঋণ চুক্তি

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

বাণিজ্য ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খুঁটিনাটি ও বকেয়া বিষয়গুলোর সুরাহা করতে আগামী সপ্তাহ থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।

ব্যাংককে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানান যে, নীতিগতভাবে সহায়তার বিষয়টি অনেকদূর এগিয়ে গেছে। এখন দুই পক্ষের প্রতিনিধিদল বসে চুক্তিটি চূড়ান্ত করার প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে। মূলত বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ঋণ প্রস্তাবের সার্বিক পর্যালোচনা নিয়েই ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের সঙ্গে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহ দেশের সকল প্রধান বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আগামী বছরটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ায় অংশীজনরাও সর্বোচ্চ সহযোগিতার মনোভাব দেখাচ্ছে।

আসন্ন অর্থনৈতিক পরিকল্পনা ও কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বিশ্বব্যাংকের নিকট একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামোও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা