জাতীয়

রাজস্ব আদায়ে ঘাটতি সাড়ে ২০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ২০২০-২১ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা আগের যে কোন সময়ের তুলনায় ২০ হাজার ৪৪৬ কোটি টাকা কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৪৭ কোটি টাকা বেশি আদায় হয়েছে। যেখানে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১ দশমিক ১৪ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৬৫ হাজার ৮০৮ কোটি টাকা। চলতি অর্থবছরে আদায় হয়েছে ৬৬ হাজার ৫৫৫ কোটি টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৭ হাজার ১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান। করোনা ভাইরাসের কারণে এবার আয়কর মেলার আয়োজন করা হচ্ছে না। আয়কর অফিসগুলোতে মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিল ও করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) দেওয়ার মতো সেবা দেওয়া হবে। বিষয়টি জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এনবিআরের জনবল সংকট, কর আদায় ব্যবস্থাপনাসহ সার্বিক রাজস্ব কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনায় প্রত্যাশিত সাফল্য না আসা, করদাতা বাড়ানোর উপায়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে অটোমেশন নিয়ে অনেক কাজ করা হলেও এতে তেমন সাফল্য না আসা প্রসঙ্গে তিনি বলেন, অটোমেশনের নামে বাইরের কোম্পানির কাছে নির্ভরতা বেড়েছে।

নিজেদের সক্ষমতা কিংবা দক্ষ লোকবল তৈরির আগেই যন্ত্রপাতি কেনা হয়েছে। এর পেছনে দায় কার- এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের দায় কি আমরা নেব? অন্য সংস্থা নির্ধারণ করুক, দায় কার।

প্রসঙ্গত, এনবিআরের আয়কর ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনতে ২০১২ সালে একটি প্রকল্প নেওয়া হয়। এর মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ব্যবস্থাকে সহজ করা ছিল অন্যতম লক্ষ্য। কিন্তু দীর্ঘ ৮ বছরে প্রকল্পের মেয়াদ শেষে দেখা গেল, তা কার্যত ব্যর্থ হয়েছে।

ইতোমধ্যে করদাতাদের গোপনীয় তথ্য প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ভিয়েতনামের হাতে চলে গেছে। এখন অনলাইনেও রিটার্ন দাখিল করা যাচ্ছে না। অবশ্য আগামী বছর নাগাদ তা চালু হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের পর আর রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানো হবে না বলে জানিয়ে তিনি বলেন, আইনগতভাবে ৩০ তারিখের পর সময় বাড়ানোর সুযোগ নেই। এ রিটার্ন জমা দিতে না পারলে পরবর্তী সময়ে জমা দিতে (জরিমানা দিয়ে) পারবেন।

আয়করের আওতা বাড়াতে রাজউক, সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগসহ অন্যান্য সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে করদাতা শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে করদাতা খোঁজা এক ধরনের জনভোগান্তি।

এ ছাড়া যেসব এলাকায় করযোগ্য আয় কম সে ধরনের উপজেলায় গুরুত্ব কমিয়ে যেখানে অর্থনৈতিক কার্যক্রম বেশি কিংবা করযোগ্য আয় রয়েছে, সেখানে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা