জাতীয়
বিশ্ব পুরুষ দিবস-২০২০

সমাজের নতুন চিত্র নারীর দ্বারা পুরুষ নির্যাতন

সান নিউজ ডেস্ক : পুরুষশাসিত এ সমাজে সবসময়ই আলোচনায় আসে নারী নির্যাতনের খবর। তবে জগৎ সংসারে কি শুধুই নারী তাদের স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছেন? পুরুষ কি নারীর দ্বারা নির্যাতিত হন না? বিভিন্ন মামলার পর্যালোচনা আর বর্তমান প্রেক্ষাপট বলছে, সমাজের অনেক পুরুষ তার নিজ ঘরে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন।

চক্ষুলজ্জা আর পরিবারের কথা চিন্তা করে দিনের পর দিন বউয়ের এসব নির্যাতন-নিপীড়ন আর হুমকি-ধমকি নীরবে সহ্য করে যাচ্ছেন। পুরুষ অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, সমাজে অনেক পুরুষই স্ত্রীর যন্ত্রণায় নীরবে কাঁদেন। লোকচক্ষুর আড়ালে গিয়ে চোখ মোছেন; কিন্তু দেখার কেউ নেই। বলারও উপায় নেই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান আইমুন বলেন, মেয়েরা এখন আগের থেকে অনেক বেশি স্বাবলম্বী। শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা তাদের আচরণকে প্রভাবিত করছে। যে কারণে আগে মেয়েরা চুপচাপ নির্যাতন সহ্য করলেও এখন তারা উল্টো প্রতিবাদ করছে বা পুরুষরাই নারীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে।

পুরুষদের নির্যাতিত হওয়ার পেছনে সোশ্যাল মিডিয়া অনেকটা দায়ী উল্লেখ করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা সাধারণত ভালো ভালো জিনিসগুলো বেশি করে প্রচার করি। সে ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো বান্ধবী বা মেয়ের পরিচিত কেউ যখন ভালো জায়গায় খাচ্ছে, ঘুরছে, ভালো পোশাক পরা ছবি ফেসবুকে আপলোড করছে তখন স্বাভাবিকভাবেই যে নারী ওই ছবিটি দেখছে সে তার স্বামীর ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করছে এবং সেটি পূরণ না করলে তাদের দাম্পত্য সম্পর্কে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এগুলো পুরুষদের জন্য আর্থিক ও মানসিকভাবে বড় ধরনের চাপ তৈরি করছে।

এ ছাড়াও বিদেশি সিরিয়ালগুলো ও স্যাটেলাইট এর প্রভাব এ ক্ষেত্রে মারাত্মকভাবে রয়েছে উল্লেখ করে এই সমাজবিজ্ঞানী বলেন, সিরিয়ালগুলোতে সাধারণত পারিবারিক কলহ অধিকমাত্রায় দেখানো হয় যেখানে নারীদের সবসময় সাজগোজ করে পরিপাটি হয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া আরও অনেক কিছু দেখায় যা আমাদের দেশীয় কালচারের সঙ্গে কোনভাবেই যায় না। কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়ে মেয়েরা সেভাবে জীবন যাপনের স্বপ্ন দেখেও পুরুষের প্রতি চড়াও হচ্ছে।

এ ছাড়া পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে ভালোবাসার বন্ধন এখন আগের চেয়ে অনেকটাই হালকা। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিক স্খলন, উচ্চ বিলাসিত ইত্যাদি কারণে এখন একজন ছেলে বা মেয়ে চাইলেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একাধিক সম্পর্ক গড়ে তুলছে আর এখান থেকেও সৃষ্টি হচ্ছে পারিবারিক বিভিন্ন সমস্যার যা পরবর্তী সময়ে বিচ্ছেদের রূপ নিচ্ছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা