জাতীয়

বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের নির্যাতিত গণমানুষের নেতা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) নাইজেরিয়ার আবুজার বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলোচনায় আবুজা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও আবুজা ট্রেড সেন্টারের চেয়ারম্যান ড. সোমাডিনা আনেনে, বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব, ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. বিদোষ চন্দ্র বর্মন, নাইজেরিয়ান বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ক্যাপ্টেন হামিদুসসামান জাফেজি, নাইজেরিয়া বাংলাদেশ বিজনেস এন্ড টেকনোলজির প্রেসিডেন্ট মি. বব এম আচানিয়া আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন, যার অধিকাংশই চেম্বার নেতা, সিইও, উদ্যোক্তা ও সাংবাদিক।

নাইজেরিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন বলেন, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ছিল সমতা ভিত্তিক আন্তর্জাতিক ও অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে প্রতিটি দেশের নিজেদের প্রাকৃতিক সম্পদের ওপর তাদের সার্বভৌম অধিকারের নিশ্চয়তা থাকবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বিশ্বের প্রত্যেক মানুষের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছিলেন। এ বিষয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক অধিকার, সমঝোতা ও শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

বৈশ্বিক ব্যবসা ও শুল্ক ব্যবস্থার ওপর বঙ্গবন্ধুর ভাবনা বিষয়ে আলোকপাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার উল্লেখ করেন, বঙ্গবন্ধু এমন এক আন্তর্জাতিক ব্যবস্থা চেয়েছিলেন যেখানে উন্নত বিশ্বের গৃহীত নীতির কারণে যেন উন্নয়নশীল বিশ্বের ব্যবসা-বাণিজ্যে ক্ষতি না হয়। বঙ্গবন্ধু এমন বিশ্ব চাননি যেখানে বেশির ভাগ মানুষ দুর্ভোগে জীবন কাটাবে আর মুষ্টিমেয় মানুষের থাকবে সম্পদের প্রাচুর্য।

ড. সোমাডিনা আনেনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেননি আফ্রিকাসহ পুরও বিশ্বের নির্যাতিত ও বঞ্চিত জনগণের সংগ্রামকে সমর্থন জানিয়েছিলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানবজাতির অর্থনৈতিক মুক্তির জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চেয়েছিলেন।

বাংলাদেশ-নাইজেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বলতে গিয়ে আবুজা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, বিনিয়োগকারী ও আমদানিকারকদের জন্য বাংলাদেশ ও নাইজেরিয়া উভয়ই সম্ভাবনাময় দেশ। প্রসঙ্গক্রমে তিনি আবুজা চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের শক্তিশালী একটি চেম্বারের সমঝোতা স্মারক সইয়ের গুরুত্বারোপও করেন।

সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রের ওপর আলোকপাত করতে গিয়ে মি. আনেনে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া কৃষি, টেক্সটাইল, ট্রান্সপোর্ট ও আইসিটিতে পাস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করতে পারে।

সবশেষে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রধান অতিথিকে মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়া সরকার প্রকাশিত স্মারক ডাকটিকিট হস্তান্তর করেন। প্রশ্নোত্তর পর্বে উল্লেখযোগ্য সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন। তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা