জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক : প্রথম নারী সাংবাদিক হিসেবে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। ২০২১-২০২২ মেয়াদে এ কমিটির নেতৃত্ব দেবেন তিনি। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী ফরিদা পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সবুজ-ইলিয়াস পরিষদের প্রার্থী ইলিয়াস ৫৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই ফল ঘোষণা করা হয়। এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নির্বাচনে ১৭টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক (১), যুগ্ম সাধারণ সম্পাদক (২), কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়ী হয়েছেন। অন্যদিকে সবুজ-ইলিয়াস প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে সবুজ ইলিয়াস পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। তিনি পেয়েছেন ৪১৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৭ ভোট। অপর প্রার্থী রাশেদ চৌধুরী পেয়েছেন ১৭৯ ভোট।

অপরদিকে ফরিদা-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রেজোয়ানুল হক রাজা। তিনি পেয়েছেন ৬১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আলম। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। এ ছাড়াও যুগ্ম সম্পাদক (২) নির্বাচিত হয়েছেন মো. আশরাফ আলী। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট। এছাড়াও অপর তিন যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী পেয়েছেন যথাক্রমে নাজমুল আলম (৩১৫), কল্যাণ সাহা (২৫২) এবং সৈয়দ আলী আসগর (২১০) ভোট পেয়েছেন।

এ ছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী পেয়েছেন ৭০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সালাউদ্দিন আহমাদ বাবলু।

অন্যদিকে ১০টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আয়ুব ভূইয়া (৫৪৪ ভোট), রেজানুর রহমান, (৪৭৪ ভোট), কাজী রওনা হোসেন (৪৫৫ ভোট), জাহিদুজ্জামা ফারুক (৪৪৩ ভোট),শাহনাজ বেগম পলি (৪৩০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৪২১ ভোট), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২০ ভোট), ভানুরঞ্জন চক্রবর্তী (৪১১ ভোট), রহমান মুস্তাফিজ (৩৭৯ ভোট), বখতিয়ার রাণা (৩৬৮ ভোট)।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ১৫১জন। এর মধ্যে ভোট পড়েছে ১ হাজার। মোট ভোট পড়েছে ৮৬ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো প্রকার বিরতি ছাড়া বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুইটি প্যানেল থেকে ৩৪ জন এবং ১২ জন স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার ফলে ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে সবশেষ কমিটিসহ টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদেও তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা