জাতীয়

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ১.৬%

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন মহামারির আঘাত লেগেছে দেশের রফতানি, বিনিয়োগ, কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন খাতে, বেড়েছে দারিদ্র্য। তাই ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ১.৬ শতাংশ। ২০২২ অর্থবছরে কিছুটা বেড়ে হবে ৩.৪ শতাংশ। সর্বশেষ বাংলাদেশের অর্থনৈতিক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানে সত্যিকারে করোনা মহামারিতে কতটা ক্ষকিগ্রস্থ হয়েছে তা বলা কঠিন কারণ দেশগুলোতে করোনা পরীক্ষার পরিমাণ সীমিত। সংস্থা জানায়, ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ২.০ শতাংশ।

আরও বলা হয়, ২০২১ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে ৩.৩ শতাংশ। এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতে ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৯.৬ শতাংশ সংকুচিত হবে। যদিও ২০২১ সালে দেশের প্রবৃদ্ধি আসবে ৫.৪ শতাংশ। তবে অর্থনৈতিক পুনরুদ্ধারে উজ্জ্বল অবস্থানে রয়েছে চীন। এ বছর চীনের প্রবৃদ্ধি হবে প্রায় ৮ শতাংশ, ২০২০ সালে প্রবৃদ্ধি হয় ২ শতাংশ।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ নির্ধারণ করেছে সরকার। কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস এ থেকে অনেক দূরে। বৈশ্বিক এই সংস্থার মতে, করোনা মহামারির কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কমেছে তেমনি রফতানিও সংকুচিত হয়েছে দুই অঙ্কের।

যদিও প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ পাঠানোয় ২০২০ সালে রেমিট্যান্সে দুই অঙ্কের প্রবৃদ্ধি আসে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়। তবে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাত যেহেতু বহির্বিশ্বের ভালোমন্দের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে পোশাক রফতানির জন্য ব্যাপকভাবে ইউরোপ ও আমেরিকার ওপর নির্ভরশীল।

কিন্তু করোনা মহামারিতে বর্তমানে দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভোক্তা চাহিদা কমেছে। ফলে রফতানি ব্যহত হয়ে অর্থনৈতিক ক্ষতিতে পড়বে বাংলাদেশ। এ ছাড়া প্রবাসী আয়েও নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি তেলের দাম কমায় উপসাগরীয় দেশগুলোতে রাজস্ব সংকট থাকায়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার সংযত বা মাঝারি ধরনের হবে বলে জানায় বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানায়, ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৪.৩ শতাংশ সংকুচিত হওয়ার পর ২০২১ সালে ৪.০ শতাংশ প্রবৃদ্ধি আসতে পারে। যদিও উন্নত দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারে গত বছর ভালো করলেও এ বছর পরিস্থিতি খারাপ হবে। বলা হয়, সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

অথবা টিকার প্রয়োগ দেরি হওয়ার কারণেও এমনটি ঘটতে পারে। এতে উন্নয়নশীল দেশগুলোর ঋণ আরও বেড়ে যাবে। অর্থনীতিতে নতুন সংকট মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন। সংস্থা জানায়, করোনা মহামারি নিয়ন্ত্রণে নীতি নির্ধারকরা যদি সমন্বিতভাবে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয় তবে অর্থনৈতিক পুনরুদ্ধার যথাযথভাবে হবে না। তাদের বিনিয়োগমুখী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মলপাস বলেন, ‘করোনায় যে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে তা অসম, এতে অতি দারিদ্র্য ব্যাপকভাবে বাড়ছে। মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ ‘ ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি আসবে ৩.৫ শতাংশ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা