জাতীয়

সারাদেশে অবৈধ গ্যাস সংযোগ আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আগের তুলনায় গ্যাসের অবৈধ সংযোগ দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় কমিটির বৈঠকে। অবৈধ গ্যাস সংযোগ বাড়ার পেছনে বিভিন্ন গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠানের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের আলোচনায় বিষয়টি উঠে আসে। কমিটি প্রি-পেইড মিটার স্থাপন কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার তাগিদ দিয়েছে। কমিটি মনে করছে, প্রি-পেইড মিটার স্থাপন হলে অবৈধ গ্যাস সংযোগের পরিমাণ কমবে।

এছাড়া যেসব জায়গায় অবৈধ সংযোগ রয়েছে, তা বিচ্ছিন্নে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সংশ্লেষ থাকলেও ছাড় না দিতে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, গ্যাসের অবৈধ সংযোগ দিন দিন কমার কথা কিন্তু উল্টো তা বেড়েই যাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক। আমাদের মনে হয়েছে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিতাসসহ অন্যান্য সঞ্চালন প্রতিষ্ঠানের কর্মীরা এ কাজে জড়িত না থাকলে এভাবে অবৈধ গ্যাস সংযোগ বাড়ার কথা নয়। তাদের কোনও স্বার্থ রয়েছে বলে আমাদের মনে হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকার বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে। কমিটির এক সদস্য বৈঠকে প্রসঙ্গটি তোলেন। এক্ষেত্রে কোনও জনপ্রতিনিধিকে যেন ছাড় না দেয়া হয় সে পরামর্শ দেন তিনি।

প্রি-পেইড মিটার স্থাপনে ধীরগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে এক শ্রেণির লোকজনের সুবিধা কমে যাবে, যার কারণে প্রি-পেইড মিটার স্থাপন কাজে গতি আসছে না। গ্যাসের বকেয়া বিল বন্ধে প্রি-পেইড মিটার সংযোগ দ্রুততম সময়ে চালু করার ব্যাপারে কমিটি থেকে জোর সুপারিশ করা হয়।

বৈঠকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে কমিটির সভাপতি বলেন, অনেক প্রকল্প নেয়া হয় কিন্তু সময়মতো বাস্তবায়ন হয় না। এতে প্রকল্পের ব্যয় যেমন বেড়ে যায়, তেমনি জনগণ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হয়। এজন্য আমরা এ বিষয়ে সতর্ক হতে বলেছি। আর ভবিষ্যতে যেসব প্রকল্প গ্রহণ করা হয়, সেখানে যেন আগেই থেকেই সঠিক পরিকল্পনা করে নেয়া হয়। যাতে বার বার সময় বাড়াতে না হয়।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, বেগম নার্গিস রহমান ও মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা