জাতীয়

যশোরে উদীচী হত্যাকাণ্ডের ২২ বছর পালন

সাংস্কৃতিক প্রতিবেদক: দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশের মধ্য দিয়ে যশোরে হত্যাকাণ্ড দিবসের ২২ বছর পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশ থেকে সংগঠনটি বিয়োগান্তক সেই ঘটনার পুনঃতদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৬ মার্চ) বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে গানের সুরে, কবিতার শিল্পিত উচ্চারণে ও নৃত্যে ছন্দে সেই ভয়াবহ ঘটনার প্রতি ধিক্কার জানানো হয়। যশোর হত্যাকাণ্ডে শহীদদের প্রতিকৃতি নিবেদন করা হয় পুষ্পাঞ্জলি। বক্তাদের আলোচনায় ওই ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্ত শাস্তির শাস্তির দাবি জানানো হয়। উচ্চারিত হয়েছে সম্প্রীতির বাংলাদেশ গড়তে অশুরের বিরুদ্ধে সংস্কৃতির শাণিত চেতনাস্নাত লড়াইয়ের কথা।

সঙ্গীতের আশ্রয়ে শুরু হয় প্রতিবাদী এ সাংস্কৃতিক সমাবেশ। অনেকগুলো কণ্ঠ মিলে যায় এক সুরে। শহীদদের স্মরণে সকলে মিলে গেয়ে শোনায়- ‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলিদান/ লেখা আছে অশ্রুজলে...’। পরের গানে উচ্চারিত হয় উদীচীর শিল্পীদের প্রতিবাদী কণ্ঠস্বর। গীত হয়- ‘যতবার ঝরবে আমাদের রক্ত/সংগ্রাম হবে ততববার...’। উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তিকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে গাওয়া হয় ‘মানুষ হ মানুষ হ/ আবার তোরা মানুষ হ...’ শীর্ষক সঙ্গীত। ভয়কে জয় করার প্রত্যয়ে শিল্পীরা পরিবেশন করেন- ‘ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক/ ভয় যারা যারা পায়/ তাদের ছায়া দূর মিলাক...’ শিরোনামের গান।

এছাড়াও সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় ‘কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে’ শীর্ষক সঙ্গীত। দলীয় সঙ্গীতের সঙ্গে ছিল একক কণ্ঠের গান। মায়েশা সুলতানা ঊর্বি গেয়ে শোনান ‘গোধূলির সাথে সন্ধ্যা যায়/ আবার সন্ধ্যা আসে’। গানের মতো নাচের পরিবেশনাতেও প্রকাশিত হয় প্রতিবাদী ভাষা। সেই সুবাদে ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে’ গানের সুরে উপস্থাপিত হয় সমবেত নৃত্য। এছাড়াও সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় ‘রক্তাক্ত যশোর’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। গ্রন্থনার পাশাপাশি প্রযোজনাটির পরিকল্পনায় ছিলেন বেলায়েত হোসেন।

প্রতিবাদী সঙ্গীত ও নৃত্য এবং আলোচনা অনুষ্ঠানে সাজানো এই আয়োজনে সংগঠনটির উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্যের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন- সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ইকবালুল হক খান, উদীচী যশোর জেলা সংসদের সদস্য একরামুল কবির খান প্রমুখ। সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

আলোচনায় বক্তারা যশোর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, যশোর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের ব্যাপারে সরকার সীমাহীন অবহেলা দেখিয়েছে। বাইশ বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে তদন্ত প্রক্রিয়া থেমে আছে। উদীচীর বোমা হামলার সুষ্ঠু বিচার হলে হামলাকারীরা পরবর্তী সময়ে সংঘটিত একের পর এক বোমাহামলার সুযোগ পেতোনা। যশোর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান পরবর্তী সময়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার সুত্র ধরে দু’জনকে গ্রেফতার করার পর অজ্ঞাত কারনে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ২০০৮ সালের পর মামলাটির তদন্তের ভার সিআইডির হাতে ন্যস্ত হয়েছিল। কিন্তু আজ অবধি আমরা তদন্তের কোন অগ্রগতি দেখতে পাইনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা