জাতীয়

‘চীনের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করেছে। করোনা সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ও চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ বাস্তবায়নে কাজ করে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তিনি বলেন, চায়না ও বাংলাদেশ সর্বদাই বন্ধুপ্রতীম প্রতিবেশী। আমরা একে অপরকে সহযোগিতা করছি এবং একসঙ্গে উন্নয়ন করছি। আজ উভয় দেশই উন্নয়ন জোর দিয়েছি। চীনের স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত।’

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘২০১৬ সালে আমি বাংলাদেশে ভ্রমণ করেছিলাম। তখন আমি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক উন্নয়নে চুক্তিবদ্ধ হয়েছিলাম। সে সময় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ চীনের সঙ্গে ওয়ান বেল্ট ওয়ান রোড চুক্তিতে সই করেছে।’

করোনা মোকাবিলায়ও দুই দেশ একসঙ্গে কাজ করেছে উল্লেখ করে শি জিনপিং বলেন, ‘করোনা মহামারি সত্ত্বেও বাংলাদেশ ও চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বাস্তবায়নে কাজ করে যাওয়া প্রয়োজন।’

বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এমন মাহেন্দ্রক্ষণে চীন সরকার ও তার জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান শি জিনপিং। তিনি বলেন, ‘৫০ বছর আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের গোড়াপত্তন করেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। তাকে আজ সারাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।’

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিরও প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘শেখ মুজিব ছিলেন চীনা জনগণের পুরাতন ও ভালো বন্ধু। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরে গিয়েছিলেন। আধুনিক চীনের জনক মাও সেতুং ও ওই সময়ের চীনের অন্য নেতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন বঙ্গবন্ধু।’

শি জিনপিং বলেন, ‘স্বাধীনতার পর পাঁচ দশক ধরে বাংলাদেশের জনগণ একের পর এক প্রতিবন্ধকতা মোকাবিলা করে এসেছে। প্রতিবন্ধকতা মোকাবিলায় তাদের সাফল্য আছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে গুরুত্ব দিয়েছে। প্রতিবছর জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি এবং তা অব্যাহত আছে। সরকার তার জনগণের জন্য সংগ্রাম করছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখছে। উল্লেখযোগ্য হারে দারিদ্র্য কমিয়েছে। বন্ধুপ্রতীম দেশ হিসেবে চীন বাংলাদেশের এই সাফল্যে আনন্দিত। চায়না ও বাংলাদেশ সর্বদাই বন্ধুপ্রতীম প্রতিবেশী। আমরা একে অপরকে সহযোগিতা করছি এবং একসঙ্গে উন্নয়ন করছি। আজ উভয় দেশই উন্নয়ন জোর দিয়েছি। চীনের স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত।’

চীনের রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনা কোম্পানি। বর্তমানে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ পণ্য চীনে শুল্কমুক্ত সুবিধাভোগ করছে। আমি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। উভয় দেশের উন্নয়ন কৌশলগুলো আরও জোরালো করতে আমি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করব। আমি বাংলাদেশের সাফল্য এবং বাংলার মানুষের সুখশান্তি কামনা করে শেষ করছি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা