জাতীয়

বিদেশগামীদের জন্য বিশেষ ফ্লাইট শিগগিরই

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইটে সরকারের দেওয়া বিধিনিষেধ চলাকালে বিদেশগামী কর্মীদের জন্য খুব শিগগিরই বিশেষ ফ্লাইট চালুর ব্যবস্থা করছে সরকার। মূলত সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরগামী কর্মীদের জন্য এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

বুধবার (১৪ এপ্রিল) বিধিনিষেধকালীন বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। এতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল (বৃহস্পতিবার) নিশ্চিত করবে। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিগুলোর।

সভা থেকে আরও জানানো হয়, প্রবাসী কর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র নিয়ে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টাইন শর্ত মেনে কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।

পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবরা, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারা।

এদিকে ১৪ থেকে ২১ এপ্রিল ৭ দিনের বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। এর আওতায় অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইটও। রোববার (১১ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এদিকে, মঙ্গলবার (১৩ এপ্রিল) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মী কর্মস্থলে ফিরে যেতে বেশি মূল্যে টিকিট কিনেছেন। হাজার হাজার কর্মী টিকিটের অপেক্ষায় আছেন। হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় তাদের বিদেশ গমন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে কর্মীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে হতাশা বিরাজ করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা