জাতীয়

ভার্চুয়াল আদালতে জামিন পেলেন লক্ষাধিক আসামি

নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা মহামারির মধ্যে দুই দফা লকডাউনে চলা ভার্চুয়াল আদালতে আজ অবধি লক্ষাধিক আসামি জামিন পেয়েছেন। বর্তমান লকডাউনে এবং প্রথম দফায় গতবছরের লকডাউনে চলা ভার্চুয়াল আদালতে এই জামিন পান হাজতি অভিযুক্ত ব্যক্তিরা।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বুধবার (৫ মে) এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের এই বিশেষ কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার (০৪ মে) সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে তিন হাজার ৮৮ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন আবেদনের নিষ্পত্তি হয়। এতে এক হাজার পাঁচশত ৩৬ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। গত ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৪ মে পর্যন্ত মোট ১৬ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে একান্ন হাজার ৮৮২টি মামলায় জামিন আবেদন ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়।

নিষ্পত্তি হওয়া এই অর্ধলক্ষাধিক মামলায় মোট ২৭ হাজার ৮৪৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। জামিন প্রাপ্তদের মধ্যে ৩৬৭ শিশু রয়েছে বলেও জানান তিনি।

কর্মকর্তা জানান, ইতোপূর্বে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় গতবছর ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট এক লাখ ৪৭ হাজার ৩৩৯ টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৭২ হাজার ২২৯ অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে (শিশু আদালতসহ)।
এ পর্যন্ত দুই দফায় ৭৪ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ৯৯ হাজার ২২১টি ফৌজদারি মামলায় জামিনের আবেদন ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। যাতে মোট এক লাখ ৭৩ হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ৮ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ জাতীয় সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

অবশ্য মহামারিকালে প্রয়োজনের তাগিদে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ভার্চুয়াল আদালত যাত্রা শুরু করে। ছোঁয়াচে রোগ কোভিড-১৯-এর বিস্তার ঠেকাতে গত মার্চে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে আদালতও বন্ধ হয়ে যায়। দীর্ঘ ছুটির মধ্যে বিচারকাজ থেমে যাওয়ায় ভার্চুয়াল আদালতের ভাবনা গতি পায় যেখানে আইনজীবী, বিচারক, আসামি, বাদী কিংবা আদালত কর্মী কেউই একসঙ্গে না বসেই শুনানি নিতে পারেন।

ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে ২০২০ সালের ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়ার পর অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল আদালতের কাজ শুরু হয়ে যায়। কোনও অধ্যাদেশ জারির পর তা আইনে পরিণত করতে ৩০ দিনের মধ্যে সংসদে অনুমোদন নিতে হয়। না হলে অধ্যাদেশটির কার্যকারিতা হারায়।

সে অনুযায়ী অধ্যাদেশটি আইন হিসেবে জারি করতে গত বছর ২৩ জুন সংসদে বিল তোলা হয়। তখন বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ২৪ জুন সংসদীয় কমিটি বিলটি নিয়ে বৈঠক করে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত জানায়।

২৯ জুন সংসদীয় কমিটি বিলটি পরীক্ষা করে চূড়ান্ত প্রতিবেদন সংসদে দেয়।

সংসদে তোলা বিলের ৫ ধারায় বলা ছিল—‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ সময় সময়, প্র্যাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।’

সংসদীয় কমিটি এই ধারাটির পরিবর্তন আনার জন্য সুপারিশ করে। ‘সময় সময়’ শব্দ দুটির আগে ‘প্রয়োজন অনুসারে’ শব্দ দুটি যোগ করার কথা বলে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা