জাতীয়

রোহিঙ্গাদের একটি অংশ গ্রহণে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের!

নিজস্ব প্রতিনিধি: চলতি অভিবাসীবর্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে সাড়ে ৬২ হাজার শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছেন।

তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের বড় একটি অংশ গ্রহণে বিবেচনার জন্য ওয়াশিংটনের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের গ্রহণের অনুরোধ জানান তিনি।

গত ৩ মে হোয়াইট হাউসে এক ঘোষণায় বলা হয়, চলতি বছর যুক্তরাষ্ট্র ৬২ হাজার ৫০০ শরণার্থী গ্রহণ করবে। সেই সঙ্গে আগামী বছর থেকে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা ১ লাখ ২৫ হাজার করার জন্য কাজ শুরু করে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শরণার্থী গ্রহণের ঘোষণাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রদূত মিলার পররাষ্ট্রমন্ত্রীকে অভিহিত করেন, চলতি বছরের ১৮ মে জেনেভায় রোহিঙ্গাদের জন্য অর্থায়নে অনুষ্ঠেয় যৌথ সাড়াদান প্রক্রিয়ায় (জেআরপ) তার দেশ পুনরায় বিরাট অংকের সহযোগিতা করবে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা।

বৈঠকে বাংলাদেশি যেসব শিক্ষার্থী ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না, তাদের ভিসা ইস্যু সমাধানের জন্যও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পাচ্ছেন না।

তাদের ভর্তি ও বৃত্তি হারানোর সম্ভাবনা রয়েছে। জবাবে রাষ্ট্রদূত জানান, লকডাউন পরিস্থিতির কারণে অনেক সাক্ষাৎকারের স্লট বাতিল করতে হয়েছিল। তবে লকডাউন শেষ হওয়ার পর ভিসা আবেদনকারী সব শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে।

বিভিন্ন সূত্র বলছে, প্রতিবছর বাংলাদেশ থেকে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে ভিসা জটিলতায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বিদেশগমন ইচ্ছুক শিক্ষার্থীরা।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু, বিশেষ করে জলবায়ু পরিবর্তন তথা অভিযোজন ও প্রশমন নিয়ে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের গ্লাসগোতে অনুষ্ঠেয় কোপ-২৬ সম্মেলন নিয়ে আলোচনা করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা