ফাইল ছবি
জাতীয়

৫০তম বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবদক : জাতীয় সংসদে আজ ঘোষণা হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টার দিকে নিজ বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর প্রধান লক্ষ্য অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা।

৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।

করোনা মহামারি ভোগাবে আগামী অর্থবছরের পুরোটা সময়। বাজেট তৈরিতে এমন বিবেচনাই সামনে রেখেছে অর্থমন্ত্রণালয়। তাই প্রবৃদ্ধির চেয়ে মানুষের জীবন বেশি গুরুত্ব পেয়েছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। প্রতিপাদ্যও তাই, জীবন ও জীবিকার প্রাধান্য-আগামীর বাংলাদেশ।

বাংলাদেশের ৫০ বছরে, বাজেটের আকার বেড়েছে ৭৬৮ গুণ। দেশের সুর্বণজয়ন্তীতে এসে বাজেটের আকার বাড়ানোর কৃতিত্ব নিলেও বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে পারেনি সরকার বরং উল্টো কমেছে। প্রতিবছরই গড়ে ফেরৎ যাচ্ছে ২০ শতাংশ অর্থ। ১১ জন অর্থমন্ত্রী আর ২ উপদেষ্টার দেয়া ৫০টি বাজেটের মধ্যে সবচেয়ে বেশিবার সুযোগ পেয়েছিলেন সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। দু'জনেই ১২টি করে বাজেট উপস্থাপন করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা