জাতীয়

‘বাংলাদেশ বৈশ্বিক দূষণের প্রভাবের শিকার’

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ দূষণকারী না হয়েও বৈশ্বিক দূষণের প্রভাবের শিকার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৫ জুন ) ‘জলবায়ু ক্যাম্প-২০২১’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠা‌নে ক্লাইমেট ভালনা‌রেবল ফোরা‌মের (‌সি‌ভিএফ) বি‌শেষ দূত আবুল কালাম আজাদ ও সংসদ সদস‌্য না‌হিম রাজ্জাক উপ‌স্থিত ছি‌লেন।

তিনি বলেন, প্রতি বছর আমাদের জিডিপির গড় ২ দশমিক ৫ শতাংশ তথা প্রায় ৫ বিলিয়ন ডলার জলবায়ু অভিযোজন এবং স্থিতিস্থাপকতা তৈরিতে ব্যয় হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কম কার্বন বিকাশের পথে চলছে। আমাদের জাতীয় নির্ধারিত অবদান বা এনডিসি এবং অভিযোজন উচ্চাভিলাষকে যথেষ্ট পরিমাণে বাড়াতে প্রশমন প্রক্রিয়াতে বিদ্যমান শক্তি, শিল্প ও পরিবহন খাতগুলো ছাড়াও নতুন খাতকে আরও অন্তর্ভুক্ত করেছি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু হলেও কেবল আন্তর্জাতিক বা জাতীয়ভাবেই নয়, স্থানীয় ও আঞ্চলিক স্তরেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন।

মোমেন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো জাতীয় অর্থনীতি এবং উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। নদীভাঙন এবং অনিয়মিত জলবায়ু পরিবর্তনের কারণে অনেক লোক তাদের বাড়িঘর হারাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে চরম তাপ, তীব্র বৃষ্টিপাত ও খরার মতো আবহাওয়ার চরম পরিস্থিতি বাংলাদেশে ঘন ঘন হচ্ছে এবং তীব্র আকার ধারণ করেছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস ও খরা মারাত্মকভাবে অনুভূত হচ্ছে। আসন্ন বছরগুলোতে এসবের পুনরাবৃত্তি এবং মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে - বলেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে ৪২ মিলিয়ন জনসংখ্যার ১৯টি উপকূলীয় জেলা রয়েছে, যা জলবায়ু পরিবর্তন এবং পরবর্তী সময়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং স্থায়ী ডুবে যাওয়ার কারণে হুমকির মধ্যে রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা