জাতীয়

অবাধে ঘুরে বেড়াচ্ছে করোনারোগীরা

সান নিউজ ডেস্ক: করোনায় সর্বোচ্চ মৃত্যু নিয়ে গত রোববার (২০ জুন) আলোচনায় আসে খুলনা৷ ঢাকাকে টপকে ২৪ ঘন্টায় ৩২ জন মারা যান সেখানে৷ ওই দিন ঢাকায় মারা যান ২১ জন৷ তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনায় মৃত্যু কমেছে৷ ১২ জন মারা গেছেন৷ কিন্তু খুলনার দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তাদের ভয়াবহ অভিজ্ঞাতার কথা৷

দুইটি উপজেলার একটি দাকোপ৷ সেখানে গত এক সপ্তাহ ধরে মাস্ক পরাতে হাটে-বাজারে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস জানান, এই অভিযান পরিচালানার সময় তারা প্রতিদিনই একটি অংশের অ্যান্টিজেন টেস্ট করান৷ আর সেই টেস্টে অনেক করোনা পজেটিভ পাচ্ছেন৷ তাদের হাসপাতালেও পাঠানো হচ্ছে৷

তিনি বলেন, ‘অনেকে উপসর্গ থাকার পরও বাইরে বের হচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন৷ কিন্তু টেস্ট করাচ্ছেন না৷ হাসপতালেও যাছেন না৷ আবার কেউ কেউ আছেন তাদের উপসর্গ প্রকাশ পায়নি ৷ কিন্তু টেস্টে পজেটিভ আসছে৷’

তিনি বলেন, অভিযান চালিয়ে জরিমানা করেও তেমন মাস্ক পরানো যাচ্ছে না৷ অনেকের মধ্যেই উদাসীনতা রয়েছে৷ তারা করোনাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না৷

খুলনার আরেকটি উপজেলা পাইকগাছা৷ সেখানেও একই অভিজ্ঞতার কথা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন৷ তিনি বলেন, ‘গত সাত দিন অভিযান চালানোর সময় আমরা ১২০ জনের অ্যান্টিজেন টেস্ট করিয়েছি৷ তাদের মধ্যে সাত জনের করোনা পজেটিভ পেয়েছি৷ যাদের কোনো উপসর্গ ছিল না৷’

‘অনেকেই মাস্ক পড়তে চান না৷ এখন তারা অজুহাত দিচ্ছেন গরম লাগে বলে৷ তারা মনে করেন করোনায় তাদের কিছু হবে না,’ বললেন এই কর্মকর্তা৷

আর খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন জানান, শহরের দুইটি সরকারি কোভিড হাসপাতাল করোনা ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে৷ সেখানে কোনো নিয়ন্ত্রণ নাই৷ সবাই হাসপাতালে খোলা হাটের মত আসা যাওয়া করছেন৷ মাস্ক পরা বা স্বাস্থ্যবিধির বালাই নাই৷ হাসপাতালের সামনের আড্ডায় অভিযান চালিয়ে অ্যান্টিজেন টেস্টে অনেক করোনা আক্রান্ত পাওয়া গেছে৷

এখন পরিস্থতি সামাল দিতে স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় লকডাউন দেয়া হচ্ছে৷ সীমান্ত এলাকাসহ খুলনা, যশোরের বেশ কিছু এলাকায় লকডাউন চলছে৷ আর মঙ্গলবার থেকে ঢাকার আশপাশের সাতটি জেলায় লকডাউন শুরু হবে৷

জেলাগুলো হলো: নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি ও মাদারীপুর৷ মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, প্রয়োজন মনে করলে যোকোনো জেলা স্থানীয়ভাবে লকডাউন দিতে পারবে৷

নারায়ণগঞ্জ গত বছর করোনার শুরুতেই হটস্পটে পরিণত হয়েছিলো৷ পরে সেটা লকডাউনসহ নানা প্রক্রিয়ায় কমিয়ে আনা যায়৷ কিন্তু এখন আবার করোনা আক্রান্ত বাড়তে শুরু করেছে বলে জানান সেখানকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ৷ তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনা পরিস্থিতির অবনতি ঘটছে৷ আর নতুন করে লকডাউনে যেতে হচ্ছে৷’ তিনি জানান, তারা পিসিআরের সাথে সাথে অ্যান্টিজেন টেস্ট করছেন৷ কিন্তু উপসর্গ না থাকলে টেস্ট করেন না৷ দৈব চয়নের ভিত্তিতে টেস্ট করলে হয়ত প্রকৃত অবস্থা বোঝা যেত৷

করোনার ভারতীয় ভেরিয়েন্ট (ডেল্টা) সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ার পর এখন সারা দেশেই ছড়িয়ে পড়ছে৷ ঢাকায় আক্রান্তদের ৬৮ ভাগের মধ্যেই এই ভেরিয়েন্ট পাওয়া গেছে৷ দেশে এখন গড়ে প্রতিদিন অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার নমুনা পরীক্ষা করা হচেছ৷ গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ১৯.২৭ ভাগ৷ আর এপর্যন্ত গড় আক্রান্তের হার ১৩.৪৮ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৮ জন৷ এই ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় এক হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘন্টায় চার হাজার ৫৬৯ জন আক্রান্ত হয়েছেন৷ তবে পরীক্ষা বাড়ালে আক্রান্তের হার আরো বাড়বে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷

বিএসএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম মনে করেন, ‘এভাবে আক্রান্তরা ঘুরে বেড়ালে এটা জ্যামিতিকভাবে ছড়িয়ে পড়বে৷ তখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ এখন গ্রামে যেভাবে ছাড়াচ্ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে তাদের চিকিৎসা কোথায় হবে৷’সূত্র-ডয়চে ভেলে

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা