জাতীয়

নকল ওষুধ প্রেসক্রাইব করেন কিছু চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। চিকিৎসকেরা জেনে কিংবা না জেনেই প্রেসক্রাইব করতেন এসব নকল ওষুধ। এছাড়া বেশিরভাগ ফার্মেসিতে চিকিৎসক না থাকায় ফার্মেসি ব্যবসায়ীরা এসব ওষুধ চড়া দামে বিক্রি করতেন। এমন অভিযোগ পাওয়ার পরে ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার পরিচালকসহ পাঁচজনকে আটক করেছে ডিবি।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, দেশের কিছু নীতিহীন চিকিৎসক উপহার বা কমিশন পাওয়ার লোভে এসব নকল ওষুধ রোগীদের প্রেসক্রাইব করেন।
আটকরা হলেন- এসএম তাজমুল তারিক (৬৩) ,লুবনা আক্তার (২৬), রাম চন্দ্র বসাক (৬২) আনোয়ার কাজী (২৭), , ও কনক কুমার শাহা (৫২)।

তিনি বলেন, ‘গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মালিবাগে ধারাবাহিক অভিযানে তাদেরকে আটক করে গোয়েন্দা গুলশান বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম এবং গুলশান জোনাল টিম। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ, স্ট্রিপ, প্ল্যাস্টিকের মোড়ক জাতীয় বোতল উদ্ধার করা হয়।’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘এসব ওষুধ ও বোতলে “মেইড ইন চায়না ও মেইড ইন ইউএসএ” নাম উল্লেখ করে চটকদার বিজ্ঞাপন ও চটকদার নাম দিত তারা। এসব নকল ওষুধের ছিল না কোনো ড্রাগ (ডিএআর) রেজিস্ট্রেশন। একই নম্বর এবং একই রেজিস্ট্রেশন একাধিক ওষুধে ও বোতলে ব্যবহার করত তারা। ওষুধ প্রশাসন অধিদফতর এগুলো ভুয়া বলে জানায়।’

তিনি আরও বলেন, ‘অভিযানের পর জানা যায়, ঢাকা মহানগরীর চিকিৎসকেরা জেনে কিংবা না জেনে এইসব ওষুধ প্রেসক্রাইব করতেন। এছাড়া বেশিরভাগ ফার্মেসিতে চিকিৎসক না থাকায় ফার্মেসি মালিকেরা এসব ওষুধ চড়া দামে বিক্রি করেন। এসব নকল ওষুধে একদিকে মানুষের যেমন স্বাস্থ্যঝুঁকি রয়েছে অন্যদিকে রোগীরা প্রতারিতও হচ্ছে।

ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘অননুমোদিত এ সমস্ত কারখানায় নারায়ণগঞ্জ জালকুড়িতে অবস্থিত আয়ুর্বেদিক দাওয়াখানা থেকে তৈরি অনুমোদনহীন বিভিন্ন ট্যাবলেট ও ক্যাপসুলকে কেজি দরে অথবা হাজার পিস ধরে কিনে নিয়ে যে যার ইচ্ছামতো জেনেরিক নেইম/ট্রেড নেইম দিয়ে কখনো হার্টের ওষুধ, কখনো লিভারের ওষুধ, কখনো হাড়ের ওষুধ এবং বেশিরভাগ সময় যৌন উত্তেজক ওষুধ হিসেবে আমেরিকা অথবা চায়না থেকে ইমপোর্ট করা হয়েছে বলে চালিয়ে দেয়া হয়।’

তিনি বলেন, ‘আটকরা রাজধানীর চকবাজার, মিটফোর্ড এলাকা থেকে বস্তা ভরা প্লাস্টিকের সাদা লাল সবুজ রঙের বোতল, সিপি, সিলিকন সংগ্রহ করে। হাতিরপুল, নীলক্ষেত, ফকিরাপুল ও মালিবাগের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ইংরেজিতে অ্যাম্বুস করে লেখা বিভিন্ন হলোগ্রাম, মনোগ্রাম সম্বলিত ঝকঝকে রঙিন স্টিকার ও লেবেল তৈরি করে। ওইসব লেবেলে বিভিন্ন ট্রেড কোম্পানির নামে ইমপোর্ট এবং মার্কেটিং করা হয় মর্মে লেখা থাকে যার কোনো অস্তিত্বই নেই। তৈরিকৃত স্টিকার ও লেবেলগুলোকে ঘরে বসে প্লাস্টিকের বোতলে সেটে দিয়ে কলেজ পড়ুয়া মেয়েদের মাধ্যমে এই সমস্ত ভেজাল ওষুধ গুলশান-বনানী, কাকরাইল, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরের বিভিন্ন নামিদামি এবং পরিচিত ডিসপেনসারিতে বিদেশি ওষুধ হিসেবে মার্কেটিং করা হয়।’

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান আরও বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের কিছু নীতিহীন চিকিৎসক উপহার বা কমিশন প্রাপ্তির লোভে অথবা রিকোয়েস্টেড হয়ে এসব নকল ওষুধ রোগীদের প্রেসক্রাইব করেন।’

ভেজাল এসব ওষুধ বিভিন্ন পাইকারদের একটি সিন্ডিকেট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, মানিকগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান মশিউর রহমান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা