জাতীয়

সাড়ে চার হাজার বছর আগের সাপলাঠি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ৪ হাজার ৪০০ বছর আগের একটি সাপলাঠি উদ্ধার করা হয়েছে। ফিনল্যান্ডের একদল প্রত্নতাত্ত্বিক দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের ইয়ারভেনসিউ ১ নামের এক জলাভূমি থেকে এই লাঠিটি আবিষ্কার করেন।

২০১৯ সালে প্রথম এখানে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। এই প্রত্নস্থলে ৪ হাজার থেকে ২ হাজার খ্রিষ্টপূর্বাব্দে মানুষ বসবাস করত।

গবেষকেরা বলছেন, লাঠিটি ৪ হাজার ৪০০ বছরের প্রাচীন। অর্থাৎ এটি প্রস্তরযুগের শেষাংশ নিওলিথিক সময়কালের।

উত্তর ইউরোপে ওই সময়ের যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে, সেগুলোর চেয়ে একেবারেই ব্যতিক্রমধর্মী এই সাপ আকৃতির কাঠের লাঠি। এটি ২০২০ সালে আবিষ্কৃত হলেও এ বিষয়ক গবেষণাপত্রটি বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের এন্টিকুইটি ম্যাগাজিনে ছাপা হয় এ বছরের ২৯ জুন।

গবেষণাপত্রের লেখক ফিনল্যান্ডের তুর্কু বিশ্ববিদ্যালয়ের গবেষক সাতু কোইভি বলেন, এটি প্রমাণ আকারের একটি সাপের মতো দেখতে চমৎকার এক লাঠি।

ধারণা করা হচ্ছে, শামানবাদীরা তাদের ধর্মানুষ্ঠান পালনে লাঠিটি ব্যবহার করত। শামানবাদ হলো একটি প্রাচীন ধর্মবিশ্বাস। শামানেরা পৃথিবী ও আধ্যাত্মিক জগতের মধ্যে সংযোগ স্থাপন করতে পারত বলে বিশ্বাস করা হতো।

প্রাগৈতিহাসিক লাঠিটি ৫৩৫ মিলিমিটার লম্বা এবং ২৫ থেকে ৩০ মিলিমিটার পুরু। এক টুকরা কাঠ দিয়ে লাঠিটি তৈরি করা হয়েছিল। কোন কাঠ দিয়ে তৈরি, তা জানতে পরীক্ষানিরীক্ষা চলছে। লাঠির একদিক সাপের হাঁ করা মুখ এবং অন্য দিকটা সাপের লেজের মতো করে তৈরি করা।

গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, সাপটি দেখতে ঘেসো সাপ বা ইউরোপীয় অ্যাডারের মতো। লাঠিটি ভাস্কর্য ছিল নাকি কোনো শামানবাদীর হাতে থাকত, নাকি দুটোই, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা নিহত

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে এক ম...

আখের স্থান দখল, বৈলতলা এখন 'লেবুর গ্রাম'

​একসময় যে জমিতে মোটাদাগে চাষ হতো আখ, সেসব জমিতে এ...

জয়ী হলে ভেদুরিয়াকে মডেল হিসেবে গড়ে তুলব: জাকির হোসেন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা