জাতীয়

করোনায় দক্ষিণ আফ্রিকায় চট্টগ্রামের যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যূরো :

করোনায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় মৃত যুবকের নাম মোহাম্মদ জাহেদ (৩০)। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিন পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ শুক্রবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জুনাইদ জানান, জাহেদ দীর্ঘ ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। সেখানে তার এক ছোটভাই আছেন। গত ১৫ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন জাহেদ।

আক্রান্ত হওয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আমি শুক্রবার (৯ জুলাই) সকালে জাহেদের পরিবারের সাথে দেখা করি। জাহেদর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা