জাতীয়

বঙ্গোপসাগরে ডুবল সিমেন্টের কাঁচামালবাহী জাহাজ

চট্টগ্রাম ব্যুরো :

বঙ্গোপসাগরের হাতিয়া নতুন চ্যানেলের পজিশন-৫ নামক স্থানে ডুবন্ত বলগেটের সঙ্গে ধাক্কা খেয়ে ফুলতলা-১ নামে একটি সিমেন্টের কাঁচামাল বোঝাই জাহাজ সাগরে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ জাহাজডুবির তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এন এ রনি।

তিনি বলেন, ৬-৭ দিন আগে একটি বলগেট ডুবে যায়। ওই স্থানে বিআইডব্লিউটিসির চ্যানেল মার্কিং দেওয়ার কথা, যাতে অন্য জাহাজ ওইস্থান দিয়ে না যায়। কিন্তু তারা সেটা করেনি। এ কারণে শনিবার সিমেন্টের কাঁচামাল বোঝাই ফুলতলা-১ নামে একটি জাহাজ ডুবন্ত বলগেটটির সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজের তলা ফেটে এটি ডুবে যায়।

তিনি আরও বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। এতে ১২ জন নাবিক ছিল। তারা নিরাপদে আল মুত্তাকিন নামে একটি জাহাজে উঠে যায়।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা