অগ্নিকাণ্ডে নিহত অমৃতা বেগমের দেহ শনাক্তের জন্য ঢামেক মর্গে ডিএনএ নমুনা দিতে এসেছে তার মেয়ে সোমা আক্তার (৭)। ছবি : সংগৃহীত
জাতীয়

ভেবেছিলাম পুড়ে মরার থেকে লাফিয়ে মরাই ভালো: আমেনা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমেনা বেগম। ৩৬ বছরের এই নারী হাসপাতালের বিছানায় বসে নারায়ণগঞ্জের ট্র্যাজেডির ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তিনি রূপগঞ্জের সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় দ্বিতীয় তলায় ছিলেন।

ওই দিনের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে আমেনা বলেন, আমি দ্বিতীয় তলায় পরিচ্ছন্নতার কাজ করছিলাম। ফ্লোর ঝাড়ু দিয়ে ময়লা ঝুড়িতে তুলতে যাচ্ছি... এমন সময় চোখ জ্বালা করছিল। ভেবেছিলাম চোখে ধুলা পড়েছে। উপরে তাকাতেই দেখি চারপাশে প্রচণ্ড ধোঁয়া, নিঃশ্বাস নেওয়াও যাচ্ছিল না। একটু সামনে এগিয়ে দেখি চারপাশ থেকে আগুন ধেয়ে আসছে। এ সময় লাইন ম্যানেজার বারবার বলছিল- কেউ ভয় পাবেন না, সবাই নিজ নিজ জায়গায় থাকেন। উপরে যেতে চাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে কেউ একজন টেনে ধরেছিল। আগুনের প্রচণ্ড তাপ আসছিল, যে যেভাবে পারছে বের হওয়ার চেষ্টা করছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের তাপ আরও ভয়ঙ্কর হতে থাকে, শুরু হয় অসহ্য যন্ত্রনা। কোনভাবেই ওই জায়গায় এক মুহূর্তের জন্যও টিকে থাকা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল এভাবে অসহ্য যন্ত্রনায় পুড়ে মরার চেয়ে লাফিয়ে পড়ে জীবনটা দিয়ে দিই। তখন মাথায় কিছুই কাজ করছিল না। কিছু না ভেবেই দ্বিতীয় তলা থেকে লাফি পড়ি। এরপর আমার সঙ্গে কী ঘটেছে তার কিছুই মনে নেই।

তিনি বলেন, আমি কি বেঁচে আছি? আর বোধ হয় সোজা হয়ে দাঁড়াতে পারবো না। হাত তো ভেঙেছে, কোমরটা তো নেই। শ্বাস নিতে পারছিলাম না। তখন চোখের সামনে ৪ ছেলে-মেয়ে আর স্বামীর মুখটা ভেসে উঠেছে। বেঁচে সন্তানদের কাছে ফিরতে পারবো ভাবিনি। চারপাশ থেকে আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে, তখন লাফিয়ে পড়া ছাড়া আর কিছু মাথায় আসেনি।

আমেনা বেগমের জা বলেন, আমেনার ডান হাত এবং মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। পিঠে আঘাত রয়েছে। চার ছেলেমেয়ে এবং স্বামীকে নিয়ে রূপগঞ্জের একটি বস্তি এলাকায় ভাড়া থাকেন। আমেনা গত এক বছরের বেশি সময় ধরে এই কোম্পানিতে ৫ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তার স্বামী স্থানীয় বাজারে মাছ বিক্রি করেন।

গ্রেপ্তার, মামলা ও রিমান্ড

নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিকের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আট আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ জুলাই) তাদের আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চান। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে মামলার পর ওই আটজনকে গ্রেফতার করা হয় জানিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমকে বলেছেন, তাদের ১০ দিনের জন্য রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় বৃহস্পতিবার অগ্নিকাণ্ড ঘটে, যাতে অর্ধ শতাধিক শ্রমিক-কর্মচারী প্রাণ হারিয়েছে। অগ্নিকাণ্ডের পর কারখানাটিতে ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথে তালা লাগানোর বিষয়টি প্রকাশ পায়। কারখানাটিতে শিশু শ্রমিক ব্যবহারের বিষয়টিও হয় প্রকাশ্য।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে শনিবার আটজনকে আসামি করে হত্যা মামলা হয় বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন। তিনি বলেন, আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে ৩০২সহ কয়েকটি ধারায় এই মামলা হয়।

শনিবার বেলা দেড়টার দিকে ঢাকার ফার্মগেইটের ভবন সিজান পয়েন্টে সজীব গ্রুপের অফিস থেকে প্রতিষ্ঠানটির সিইও শাহানশাহ আজাদকে আটক করে পুলিশ। সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম। সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম। গ্রেফতার আসামিদের মধ্যে হাসেমের চার ছেলে রয়েছেন, যারা কোম্পানির পরিচালক। তারা হলেন- হাসীব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীম (২১)।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে। মামলাটি করেছেন রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার।

সান নিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা