জাতীয়

টিকার দাম জানার অধিকার সবার আছে

নিজস্ব প্রতিবেদক: ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রাশিয়া থেকে ২ কোটি টিকা দিতে চেয়েছিলো। নিলেন না। প্রাইভেটে দেননি। খুব ভালো কাজ করেছেন। কিন্তু কত টাকা দিয়ে টিকা কেনা হচ্ছে তা জানার অধিকার সবার আছে। এটা গোপন থাকতে পারে না।

তিনি বলেন, টিকা দিতে না পারেন, ডেঙ্গুর চিকিৎসা করুন। মশারি দিন। প্যারাসিটামল দিন। ডেঙ্গুর চিকিৎসা করতে বেশি কিছু লাগবে না। আপনাকে অনুরোধ করছি এক লক্ষ মশারী গরীবের মাঝে বিতরণ করেন। ১০ লক্ষ প্যারাসিটামল দিন। গোয়ার্তুমি করবেন না।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, যেখানে সাড়ে সাত ডলার দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ভ্যাকসিন পাওয়া যায়, ডেল্টা ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত, সেটা না কিনে বেশি দাম দিয়ে কিনছেন।

অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, আজকের দিনটা আমার জন্য বিশেষ স্মরণীয় দিন। ১৯৭২ সালে মুজিব ভাই হঠাৎ আমাকে ডেকে পাঠালেন সাভার থেকে তার অফিসে। আমি বুঝে উঠতে পারলাম না হঠাৎ তিনি কেন আমাকে ডাকলেন। বাকশালে যোগদানের জন্য বললেন। মুজিব ভাইয়ের সাথে তর্ক করা যায়, মতানৈক্য করা যায়। আমি বললাম আপনি তো সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপনি বাকশাল করেন না। আমি বলেছিলাম আপনাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আপনি ঐ পথে পা দিয়েন না। আপনি গণতন্ত্রের পথেই থাকেন। এর পর আমি চলে যাই বিদেশে আমার অসুস্থ স্ত্রীকে দেখতে। এর পরের দিনই ১৫ই আগস্টের মর্মান্তিক ঘটনা ঘটে। এর পর সাংবাদিকরা আমাকে সেই খবর দিয়েছিল। প্রশ্ন করেছিল,
your prime minister has been killed. What is your reaction? আমি বিশ্বাস করতে পারছিলাম না। অজান্তেই চোখ দিয়ে পানি ঝরছিল। আমি বলেছিলাম উনি রক্ত দিয়ে ঋণ শোধ করে গেলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসে বলেছিলেন, আমার বাবা-মাকে হত্যা করা হয়েছে। তোমরা কাঁদো নাই, আমি তোমাদেরকে কাঁদায়ে ছাড়বো। তাই উনি আজকে আমাদের সবাইকে কাঁদাচ্ছে। ভ্যাকসিনের কথা বলে ভ্যাকসিন দেন না।

তিনি বলেন, অকারণে যদি আজকে বঙ্গবন্ধুকে সিরাজ সিকদারের মৃত্যুর জন্য টানাটানি করা হয়, সেটা খুবই জঘন্য কাজ হবে। একইভাবে ভুল কাজ হচ্ছে জিয়াউর রহমানকে শেখ মুজিবের হত্যার সাথে জড়িত করে অকারণে মিথ্যাচার করা। এটাকে অ্যাটেনশান ডাইভারশন বলে। গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি সরিয়ে দেবার জন্য তারা পরীমনি আবিষ্কার করেছে, তারা সম্রাট আবিষ্কার করেছে, এখানেও তাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলছি, ক্ষমতা চিরকাল থাকবে না। তখন সুষ্ঠুভাবে টিকা না দেওয়ার অপরাধে আপনারও বিচার হতে পারে। সেই দন্ড হবে খালেদা জিয়ার দণ্ডের চাইতে বেশি। সেদিন আপনার পাশে আমাদের মতো কয়েকজন ছাড়া কাউকে পাবেন না। যেমন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাদের সিদ্দিকী ছাড়া কেউ আওয়াজ করে নি। কাজেই ক্ষমা করতে শিখুন। ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধু সবচেয়ে বড় অপরাধী ভুট্টোকেও ক্ষমা করেছিল।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক রোহিঙ্গাকে আত্মরক্ষার শিক্ষা দেন, যাতে তারা নিজ দেশে গিয়ে যুদ্ধ করতে পারে, তারা আরাকানকে মুক্ত করতে পারে, যেভাবে তালেবানরা করেছে। রোহিঙ্গাদের সাথে তালেবানদের যোগসূত্র খতিয়ে দেন, তাহলে তারা আরাকান মুক্ত করবে, আমাদের দেশ থেকে ১২ লক্ষ লোক যাবে। আজকে বিশ্বব্যাংক বলছে, রোহিঙ্গাদের বাংলাদেশকে নিয়ে নিতে। এতোবড়ো সাহস তারা কিভাবে দেখালো। এর তাড়না আপনি তাদের সৎবুদ্ধি দেন নাই।

নাগরিক ঐক্যের আহবায়ক মান্না, করোনা বিশ্বব্যাপী কয়েক লাখ লোক নিয়ে গেছে। বাংলাদেশে কয়েক হাজার মানুষ মারা গেছে। একমাস লকডাউন ছিল করোনা কমেনি। এখনও করোনায় মানুষ মারা যাচ্ছে। তাহলে এখন লকডাউন খুলে দিল কেন। লকডাউন খুলে দেয়াতে মানুষ কাজ করে খেতে পারবে, তবু স্বাস্থ্য বিধি মানতে হবে।

ভাসানী অনুসারীর মহাসচিব অনুষ্ঠানে নাগরিক সমাজের পক্ষথেকে "অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা