জাতীয়
কেবিন ক্রু’র ঘোষণা

আবারও বলছি, ফ্লাইটে চিকিৎসক থাকলে দ্রুত জানান

নিজস্ব প্রতিবেদক: ১২৪ যাত্রীর জীবন বাঁচিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম। ‘কোমায়’ চলে গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পাইলট। মাস্কাট থেকে ঢাকাগামী বিজি-০২২ ফ্লাইটে মাঝ আকাশে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ওই মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করেছেন কয়েকজন যাত্রী।

সব কিছু ঠিকঠাক ছিল। উড়োজাহাজ উড়ছে। হঠাৎ উড়োজাহাজের ছোট ছোট সাউন্ড বক্স থেকে ভেসে আসলো জরুরি ঘোষণা। ‘প্রিয় ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের মধ্যে কোন চিকিৎসক থাকলে নিকটবর্তী কেবিন ক্রু’র সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যদি কেউ চিকিৎসক থাকেন তাহলে দ্রুত আমাদের জানান।’

এরপর কয়েক সেকেন্ড বিরতিতে আবারও এলো ঘোষণা- ‘প্রিয় ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের মধ্যে কি কোন চিকিৎসক রয়েছেন? প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন এমন কেউ কি রয়েছেন? থাকলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন।’

মাস্কাট থেকে ঢাকাগামী বিজি-০২২ ফ্লাইটটি ছাড়ার প্রায় আড়াই ঘণ্টা পর একজন কেবিন ক্রু এই ঘোষণা দেন। এভাবেই ওই মুহূর্তের অভিজ্ঞতা জানালন ওমানপ্রবাসী নোয়াখালীর আরিফুল ইসলামসহ কয়েকজন যাত্রী। আরিফুল ফ্লাইটির যাত্রী ছিলেন।

আরেক যাত্রী বলেন, ফ্লাইটটি ওমানের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। পরে সময় পরিবর্তন হয়ে সাড়ে ৪টায় নির্ধারণ করা হয়। আমরা সাড়ে ৪টায় ফ্লাইটে উঠি। এরপর বলা হলো যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়ছে আরও দুই ঘণ্টা দেরি হবে। তখন আমরা (যাত্রী) প্লেনের ভেতরেই ছিলাম।

শনিবার (২৮ আগস্ট) ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক রোশান ফুলবান্ধে বলেন, ক্যাপ্টেন নওশাদের অবস্থা গুরুতর। তিনি সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় আছেন।

হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. সুভরজিৎ দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান ডা. রঞ্জন বারোকার, এবং ডা. বীরেন্দ্র বেলেকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন কাইউম অসুস্থ বোধ করেন। পরবর্তীতে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন কাইউম কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।

কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে তার নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলটই বিমানটিকে অবতরণ করান। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটিতে ১২৪ যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন।

এদিকে শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়।

সাননিউজ/এমআর/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা