জাতীয়

ফিলিপাইনে প্রবেশে বাধা নেই বাংলাদেশিদের

সাননিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ফিলিপাইনে প্রবেশে বাধা কেটেছে। চলতি মাসের ৬ তারিখ থেকে বাংলাদেশিরা ফিলিপাইনে প্রবেশ করতে পারবেন। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও ৯ দেশের নাগরিকরাও দেশটিতে যেতে পারবেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার আগের দিন দেশটিতে দৈনিক দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৩১০ জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে মোট আক্রান্ত ২০ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়া দেশ দশটি হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার লোকজন দেশটিতে যেতে পারবেন।

সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস জানিয়েছে, ফিলিপাইল সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সুপারিশ বিবেচনা করে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মত দেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা