জাতীয়

চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনীতিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকায়,সমুদ্র। আর ব্লু ইকোনমির সফলতা নির্ভর করে সমুদ্রের নিরাপত্তার ওপর। নিজ জলসমুদ্রে ডাকাতি বা চুরির মতো ঘটনা বন্ধ করে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে অনেকটাই আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ করেছে, বাংলাদেশ কোস্টগার্ড। আন্তর্জাতিক সংস্থা মেরিটাইম ব্যুরোর সবশেষ অর্ধ-বার্ষিক প্রতিবেদনে, জিরো পাইরেসিতে এখন দেশের এ সমুদ্রবন্দর। জিরো পাইরেসির এমন সফলতা ধরে রাখতে, নিজ সংস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, স্টক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে, কোস্ট গার্ড।

বিশাল জনগোষ্ঠীর আগামীর অর্থনীতি নির্ভর করছে, সমুদ্রের নানা সম্পদ ও তার ব্যবহারের ওপর। জলসীমা অরক্ষিত থাকলে, আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ, জাহাজে পণ্য পরিবহনে নিরুৎসাহসহ ব্যয়বহুল হিসেবে চিহ্নিত হয় বন্দর। বহিঃনোঙ্গরে জাহাজগুলোতে প্রায়ই মালামাল চুরি বা ডাকাতি করে আসছিলো কিছু দুষ্কৃতিকারী।

কোস্ট গার্ডের ক্যাপটেন কাজী শাহ্ আলম বলেন,এ বিষয় গুলো তদারকি করার জন্য গোয়েন্দা বাহিনী নিয়োগ করা হয়েছে এবং হাই স্পিড বোর্ড রাখা হয়েছে কুইক রেস্পন্সের জন্য

নিয়মিত টহল আর গোয়েন্দা তৎপরতায় চট্টগ্রাম বন্দর ও তার বহিঃনোঙ্গরকে এখন নিরাপদ করছে, কোস্টগার্ড। আন্তর্জাতিক সংস্থা মেরিটাইম ব্যুরোর সবশেষ অর্ধ-বার্ষিক প্রতিবেদনে, জিরো পাইরেসিতে এখন দেশের এ সমুদ্রবন্দর।

ক্যাপটেন কাজী শাহ্ আলম আরো বলেন,শেষ নয় মাসে বাংলাদেশে কোনো পাইরেসি হয়নি,২০২১ সালেও যেনো এই ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন তারা।

বড় জাহাজ ও বোট পেট্রোলিংয়ের মাধ্যমে, বঙ্গোপসাগরে অপরাধ নিয়ন্ত্রণ করে আসছে, কোস্টগার্ড।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা