জাতীয়

আনন্দিত রোহিঙ্গারা, করলেন মিছিল

কূটনৈতিক প্রতিবেদক: কক্সবাজার থেকে ভাসানচরে আসতে চায়নি রোহিঙ্গরা। প্রথমে আপত্তি থাকলেও এখন আছেন আরামে। সেই আরামে এবার যুক্ত হয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা। নোয়াখালীর এ দ্বীপে অবস্থানরত রোহিঙ্গারা রোববার (১০ অক্টোবর) দুপুরে আনন্দ মিছিল করেছে। এ সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাদের।

মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে চার বছর আগে ঘরবাড়ি ছেড়ে আসা রোহিঙ্গাদের নিজেদের ভূমিতে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার। তবে সে পর্যন্ত রোহিঙ্গারা যাতে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে, সে কারণে নোয়াখালীর ভাসানচরে তাদের জন্য নতুন ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা তৈরি করেছে সরকার। কক্সবাজারের জনাকীর্ণ আশ্রয়শিবির থেকে এক লাখ রোহিঙ্গাকে সেখানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রথম দিকে এ উদ্যোগে জাতিসংঘ আপত্তি জানিয়ে আসছিলো। তবে পরে তাদের কর্মকর্তারা ভাসানচর পরিদর্শন করে পুরো বন্দোবস্ত দেখার পর বিশ্ব সংস্থাটি তাতে সমর্থন দেয়। ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ কীভাবে সম্পৃক্ত হবে, তা নিয়ে শনিবার সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইইউএনএইচসিআর)।

এ খবরে আজ দুপুরে প্রায় এক হাজার রোহিঙ্গা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আনন্দ মিছিল করে বলে ভাসানচরে কর্মরত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা বলেন, রোহিঙ্গারা খুবই আনন্দিত। তারা জাতিসংঘের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, ভাসানচরে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, চিকিৎসা, মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষায় অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকায়নের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘ। এ ছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের কারণে পার্শ্ববর্তী স্থানীয় এলাকা ও জনগণের ওপর যদি প্রভাব পড়ে, তা নিরসনে জাতিসংঘের সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানায় বিশ্ব সংস্থাটি।

গত বছরের ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ৬ দফায় ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে এ দ্বীপে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে শিশু, নারী ও পুরুষের সংখ্যা যথাক্রমে ৮ হাজার ৭৯০, ৫ হাজার ৩১৯ ও ৪ হাজার ৪০৯।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী মাসে বাকি ৮১ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার কাজ আবার শুরু হবে। কক্সবাজার থেকে তাদের সেখানে সরিয়ে নিতে তিন–চার মাস লাগতে পারে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা