জাতীয়

সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে ফ্রান্স

কূটনৈতিক প্রতিবেদক: ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষায় সহযোগিতার লক্ষে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর এটি স্বাক্ষরিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো থেকে এ তথ্য জানা যায়।

দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার যে সম্মতিপত্র সই করেছে, তাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার নতুন কোনো আইনি কাঠামোতে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রতিবেদককে আভাস দিয়েছেন।

প্যারিসের সূত্রগুলো জানিয়েছে, ঢাকা-প্যারিস সম্পর্ককে পরের ধাপে উত্তরণের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ব্যবসা, বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও কথা বলেছেন। বছর দু-এক ধরেই বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ করে জঙ্গি বিমান রাফাল বিক্রির বিষয়টি সামনে এনেছে ফ্রান্স। গত বছর ঢাকায় এসে দাসো রাফাল বিক্রির বিষয়ে শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্ল। আজ বুধবার প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ফলে ওই আলোচনাতেও সমরাস্ত্র বিক্রির প্রসঙ্গটি আসবে।

দুই শীর্ষ নেতার বৈঠক শেষে প্রচারিত যৌথ ঘোষণায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। দুই দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়মিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী একপক্ষের চাহিদা অনুযায়ী অন্য পক্ষ তা সরবরাহে সহযোগিতা করবে।

দুই শীর্ষ নেতার বৈঠক শেষে প্রচারিত যৌথ ঘোষণায় দুই দেশ তাদের এই সম্পর্কের একটি কৌশলগত দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে সহযোগিতার সব বিষয়ে নিয়মিতভাবে রাজনৈতিক আলোচনা আয়োজনের ওপর জোর দিয়েছে। দুই পক্ষ রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ফ্রান্স সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতায় জোর দিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) গতকাল ফ্রান্সের সময় অনুযায়ী বেলা ১১টা ২০ মিনিটে চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দুই নেতার একান্ত আলোচনার পর তাঁদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে।

পাঁচদিনের প্যারিস সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্ল। ওই আলোচনায় বাংলাদেশের কাছে জঙ্গি বিমান (রাফাল) বিক্রির বিষয়ে প্রাধান্য দেবেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।
খসড়া সফরসূচি অনুযায়ী, ফ্রান্সের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অব ফ্রান্সের (এমইডিইএফ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য প্রবর্তিত ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করবেন বিজয়ীকে। বঙ্গবন্ধুকে সম্মান জানাতে ২০২০ সালে বাংলাদেশের অর্থায়নে এই পুরস্কার প্রবর্তন করে ইউনেসকো। সফরের শেষ দিনে অর্থাৎ ১৩ নভেম্বর তিনি প্যারিস পিস ফোরামের সভায় অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইউনেসকোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা