জাতীয়

কোটি টাকার সহায়তা শ্রম প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে তিন'শ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের হাতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে মৃত্যু জনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত এবং শ্রমিকদের সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে এক কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রমিকদের এই সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, পাটকল বন্ধ হয়েছে বলা যায় না, উৎপাদন বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের পাওনাদি কড়ায়-গণ্ডায় মিটিয়ে দিয়েছেন।

পাট-শিল্পের সাথে সংশ্লিষ্টদের সুখবর দিয়ে বলেন, ৫ পাটকল চালুর জন্য ইতোমধ্যে দরপত্র জমা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে। শীঘ্রই পাটকলগুলো আবার চালু হবে বলে তিনি আশা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ৪৯ বছর ধরে সুখে-দুঃখে শ্রমিকদের সাথে আছি। ডিসেম্বরে ৫০ এ পড়বে। যতদিন বেঁচে থাকবো, শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবো।

শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, কর্মকে ফাঁকি দিও না, জীবন তোমাকে ফাঁকি দিবে। কর্ম করে জীবনমানের উন্নয়ন করতে হবে। অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকগণ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আবেদন করলে দ্রুত সহায়তার উদ্যোগ নেয়া হবে।

সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠের অপচেষ্টার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশী বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সজাগ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে ‘শ্রমিকের মা’ উপাধি দেন।

তিনি বলেন, শ্রম অধিদপ্তরের চোখে কোটি শ্রমিক স্বপ্ন দেখে। তেজগাঁওয়ে শ্রমিকেদর হাসপাতাল এবং মতিঝিলে লেবার টাওয়ার নির্মাণ করা হবে। আগামীতে শ্রমিক কল্যাণ স্কুল কলেজ করার স্বপ্ন দেখছে শ্রম মন্ত্রণালয়।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো.মাহফুজুর রহমান ভূঁইয়া, খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের এম জাফর এবং মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ বক্তৃতা করে। অনুষ্ঠনে স্বাগত বক্তৃতা করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো.মিজানুর রহমান। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে খুলনা জেলায় এ পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা