জাতীয়

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এমডব্লিউইআর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংগঠনটির আহবায়ক ফারুক আহমাদ আরিফ, যুগ্ম-আহবায়ক এনায়েতুল্লাহ কৌশিক, এএসএম সুজাউদ্দিনের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

তাতে বলা হয়, হাফ ভাড়া দেয়াতে বেগম বদরুননেসা কলেজের এক ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি ও বাস থেকে নামিয়ে দেয়ার প্রতিবাদের ২১ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে ২৪ নভেম্বরে হাইকোর্টে করা রিট শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ নভেম্বর। এদিকে ২৩ নভেম্বর রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপাতে মৃত্যুসহ সড়ক দুর্ঘটনা ও হাফ ভাড়ার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৯ সালের ৪ জানুয়ারিতে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবির প্রথম দফাতে ১৭টি উপদফা ছিল শিক্ষাসংক্রান্ত। তারমধ্যে শিক্ষার্থীদের ভাড়া বিষয়ে
(ঢ) উপ-দফার দাবি ছিল- “ট্রেনে, স্টিমারে, লঞ্চে ছাত্রদের ‘আইডেন্টিটি কার্ড’ দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ ভাড়া ‘কন্সেসেনে’ টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে। মাসিক টিকিটেও
‘কন্সেসন’ দিতে হইবে। পশ্চিম পাকিস্তানের মত বাসে ১০ পয়সা ভাড়ায় শহরের যে কোন স্থানে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে। সরকারি ও আধা-সরকারি উদ্যোগে
আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের শতকরা ৫০ ভাগ ‘কন্সেসন’ দিতে হইবে।”

পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলেও গত ৫২ বছরে এই ভাড়া বিষয়টি সমাধা হয়নি। ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিক্ষার্থীদের হাফ ভাড়া
নিতে আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। এমডবিøউইআর জানায়, শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের অনেক দেশেই হাফ ভাড়া নেয়া হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের জন্য বাসে বিশেষ পাসের ব্যবস্থা আছে। শিক্ষার্থীরা ১০০ থেকে ১৫০ রুপির পাস নিয়ে এক মাস বাসে চলাচল করতে পারেন।

নেপালে আন্ত:নগর ও দূরপাল্লার বাসে বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের ভাড়ায় ৪৫ শতাংশ ছাড় দেয় সরকার। পাকিস্তানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৪০ রুপিতে ছয় মাস ও ৬০ রুপিতে এক বছরের জন্য কার্ড দেওয়া হয়। শহরে যেকোনো দূরত্বে শিক্ষার্থীরা ১০ রুপি দিয়ে চলাচল করতে পারে। ২০১১ সাল থেকে এই ব্যবস্থা। শ্রীলঙ্কায় শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসসেবা রয়েছে। ১২ বছরের চেয়ে বেশি বয়সী শিশু শিক্ষার্থীদের জন্য এই সেবার আওতায় প্রাপ্তবয়স্কদের অর্ধেক ভাড়া নেওয়া হয়।

বয়স ১২ বছরের কম হলে ভাড়া প্রাপ্তবয়স্কদের হারের ২৫ শতাংশ। ফিলিপাইন সরকার শিক্ষার্থীদের জন্য সব ধরনের গণপরিবহনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় দিয়ে আইন পাস করে ২০১৯ সালে।
এক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর ও ছাত্রীকে ধর্ষণের হুমকিদাতার বিচার নিশ্চিত করতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা