ছবি: সংগৃহীত
জাতীয়

দুদিন পর দেখা মিলল সূর্যের

সাননিউজ ডেস্ক: গত দুদিনে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে রাজধানী ঢাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) টানা ১২ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ডিসেম্বরে একদিনে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। রোববার (৫ ডিসেম্বর) ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

টানা বৃষ্টির কারণে আড়ালে পড়ে যায় সূর্য। মুখ ভার করা আকাশ যেন দুপুরেই সন্ধ্যা নামিয়ে দেয়। পথ চলতে হেডলাইট জ্বালাতে হয় যানবাহনের।

তবে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সূর্যের দেখা মিলতে পারে বলে আবহাওয়া অধিদফতর আভাস দিয়ে রেখেছিল। সংস্থাটি বলেছিল দুপুরের পর তা হতে পারে। তবে অগ্রহায়নের সকালের হিমেল বাতাস প্রকৃতিতে না মিলিয়ে যেতেই সকাল সাড়ে ৯টার পর পূব আকাশে উঁকি দিয়েছে সূর্য। যদিও সকালে কিছু সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা