জাতীয়

না না বলতে বলতে বিএনপিটাই কখন নাই হয়ে যায়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যাবে না বলেছে- এ বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপি’র মধ্যে একটা ‘না রোগ’ দেখা দিয়েছে, সবকিছুতেই যেন না বলা। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি, না না বলতে বলতে বিএনপিটাই কখন নাই হয়ে যায়।’

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজত জয়ন্তী এবং ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ পঞ্চাশ বছরে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত, যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি ও জামাত দেশে নেতিবাচক রাজনীতির না করতো, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত।’

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে ও অন্যান্যের মধ্যে বিটিভি মহাপরিচালক সোহরাব হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি বরং পিছনের দিকে চলে যাচ্ছে’ এনিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে আমি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বলে জানতাম, কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন এটা আমাকে আশ্চর্য করেছে। মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাব, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মত কথা না বলেন।’

গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এটি পৃথিবীর সামনে উদাহরণ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ১৯৭০-৭১ সালে পাকিস্তান আমাদের চেয়ে সব ক্ষেত্রে এগিয়ে ছিল, মাথাপিছু আয় ৫০ শতাংশ বেশি ছিল। সেই পাকিস্থান আজ সমস্ত সূচকে পিছিয়ে। এমনকি মাথাপিছু আয়ে আমরা ভারতকেও অতিক্রম করেছি। দেশে দারিদ্র্যসীমার নিচের জনসংখ্যা ৪১ থেকে ২০ শতাংশের নিচে নেমে এসেছে। বিশ্বব্যাংক, আইএমএফের এসব সমীক্ষা যখন বিএনপি মহাসচিব দেখতে পাননা, তার অর্থ, দলকানা হওয়ার কারণে তিনি দেখেও দেখেন না বুঝেও বোঝেননা এবং স্বীকার করেন না।’

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী উপলক্ষে বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কোনো আঞ্চলিক কেন্দ্র নয়। এটা অনেকেই ভুল করেন। এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল, যার মাধ্যমে কেবল নেটওয়ার্ক ছাড়াও সারাদেশের ৭৫ ভাগ অংশে দেখা যায়। আর ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশেই সম্প্রচার করা হচ্ছে। আর মোবাইল এপসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই কেন্দ্রের কার্যক্রম দেখা যায়।’

অতি শীঘ্রই আরও ৬টি বিভাগে বিটিভি কেন্দ্র হবে, তখন বিটিভির ১০টি চ্যানেল হবে, একনেকে এর অনুমোদন দেওয়া হয়েছে এবং আশা করছি, আগামী এক মাসের মধ্যে এ কাজ শুরু হবে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আশা করি আজকের এই ২৪ ঘন্টা সম্প্রচারের উদ্বোধনের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র গণমানুষের দর্পণ হিসেবে কাজ করবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চলচ্চিত্র জগত সারা বিশ্বে একটি লাভজনক খাত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমনটা নয়। তথ্যমন্ত্রী একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন, যা আমাদের বিনোদন জগতে বিনিয়োগের একটা সুযোগ করে দিয়েছে। তার এই উদ্যোগে একইসাথে মনস্তাত্ত্বিক ও আর্থিক বিনিয়োগ বাড়বে এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, এই সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জাতির মনোজগতের উন্নয়নেও কাজ করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা