জাতীয়

ফের রাজপথে নামছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ 

সান নিউজ ডেস্ক: নতুন বছরের ৬ জানুয়ারি ৩০% কোটা পুনর্বহালসহ ৭ দাফা দাবিতে, ‘শাহবাগে অবস্থান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু হত‌্যাকান্ডের অন‌্যতম প্রতিবাদকারী, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম লোকমান হোসেনের পুত্র ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে।

এই কর্মসূচিতে দেশের সকল বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সকল প্রাতিষ্ঠানিক ইউনিটসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করবে বলে ধারণা করা যাচ্ছে।

উল্লেখ্য, সরকারি চাকুরী ও অন্যান্য ক্ষেত্রে তাদের হারানো অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগঠনই বারবার রাজপথে নেমে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই দাবিতে তারা শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করে পুলিশের বাধাগ্রস্তের শিকার হয়েছিল।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাফি সমুদ্র জানান, ৩০% কোটা ফেরতসহ ৭ দফা দাবিতে সারাদেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিনাতনিসহ মুক্তিযুদ্ধের এক বৃহত্তম প্রজন্মকে তারা সুসংগঠিত করেছে। সেই সুবাধে তারা সরকারকে বার্তা দিতে চায় যে, দেশ এখনো মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা সক্রিয় রয়েছে। তুমুল আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার নিশ্চিত করবে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে:

১. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তিসহ বয়সসীমা ৩৫ বছর করতে হবে।

২. বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করাসহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী ও মর্যাদা নির্ধারণ করতে হবে।

৩. বঙ্গবন্ধু কর্তৃক উপহার মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের সম্পত্তি বিক্রয় না করে, লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে।

৪. মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সকল মৃত: বীর মুক্তিযোদ্ধা পরিবারের অন্তত একজন সদস্যকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করতে হবে। জীবিত বা মৃত বীরমুক্তিযোদ্ধাদেরকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।

৫. জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে কম্পক্ষে ৫০ টি সংরক্ষিত আসন সৃষ্টি করতে হবে। জেলা- উপজেলা- ইউনিয়ন পরিষদে ২ জন করে বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের জন্য সংরক্ষিত সদস্য পদ সৃষ্টি করতে হবে। সকল প্রতিষ্ঠানের গভর্ণিং কমিটি ও আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে ২জন বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদেরকে বাধ্যতামুলক সদস্য করতে হবে।

৬. সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামালা, নির্যাতন ও তাদের জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দূর্নীতি-মাদক-ধর্ষনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

৭. মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি- নাতনিদের জন্য ১০% আসন দিতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব কাজী টিটো আমাদের প্রতিনিধির মাধ‌্যমে সরাদেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের সকল প্রজন্মকে এই দাবীর সাথে ঐক‌্যবদ্ধ হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা