জাতীয়

আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তার সফরকালে দুই দেশের মধ্যে শ্রম, বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ মার্চ দেশ ত্যাগ করবেন। পরেরদিন আগামী ৮ মার্চ দুবাই এক্সপোতে আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। এর মধ্যে নারী দিবসে ওই দেশের আয়োজিত একটি হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন ও দুবাইয়ের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। সফর শেষে আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে। এছাড়া আমিরাত বাংলাদেশের একটি বড় শ্রম বাজার। আমিরাতের বড় ধরনের বিনিয়োগও টানতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সফরকালে একাধিক বৈঠকে এসব আলোচনা প্রাধান্য পাবে।

আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফরকালে খাদ্য রফতানির বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‌তারাও এ ব্যাপারে আগ্রহী। তবে তারা যে বিষয়গুলো নিশ্চিত হতে চায় সেটি হচ্ছে- টেকসই যোগান এবং যদি কখনও খাদ্য রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ, তবে যেন তাদের আগে থেকে জানানো হয় এবং সময় দেওয়া হয়।আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপে ‌'কন্ট্রাক্ট ফার্মিং' করে থাকে ইউএই। এসব ফার্মে বাংলাদেশি কৃষক ব্যবহারের প্রস্তাব দেওয়া হতে পারে বলে তিনি জানান।

সংযুক্ত আরব আমিরশাহি বা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ঐ লোকালয়ের নামেই এর নাম।

আরও পড়ুন: দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

আমিরাতের শাসনকর্তার পদবী আমির। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন। আবু ধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর। সংযুক্ত আরব আমিরাত একটি মরুভূমি দেশ।

এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব, এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। ১৯৫০-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীন কতগুলি অনুন্নত এলাকার সমষ্টি ছিল। খনিজ তেল শিল্পের বিকাশের সাথে সাথে এগুলির দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে, ফলে ১৯৭০-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা