জাতীয়

পণ্যের দাম বিশ্ববাজারের চেয়েও অনেক বেশি

সান নিউজ ডেস্ক: সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আমরা বলছি সারা বিশ্বে পণ্যের দাম বাড়ছে, সে কারণে বাংলাদেশেও বাড়ছে। চাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত একবছর ধরে ওঠানামা করছে। তারপরেও এসব পণ্যের দাম বিশ্ববাজারের চেয়েও অনেক বেশি।

আরও পড়ুন: শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

তিনি বলেন, বেশ কয়েকটি উন্নত দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি। কিন্তু বাংলাদেশের মানুষের বার্ষিক আয় সেসব দেশের তুলনায় অনেক কম।

করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের মূল্য। এর ফলে সারাবিশ্বেই নিত্যপ্রয়োজনীয় পণ্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষের বার্ষিক আয় কম। তবুও সেসব দেশের চেয়েও বেশি দামে চাল, তেল, ডিম, আটার মত নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে এদেশের মানুষকে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব, চাহিদা-জোগান সম্পর্কে সঠিক ধারণা না থাকাসহ একাধিক কারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় কয়েকগুণ বেশি বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটির মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তি থাকলেও সিগারেটের মতো ক্ষতিকারক পণ্যের মূল্য উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। এমন অবস্থায় আগামী বাজেটে সিগারেটের ওপর কর আরোপ ও মূল্যস্ফীতির সঠিক চিত্র প্রকাশের তাগিদ দিয়েছে সিপিডি।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন

রোববার (২০ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে? শীর্ষক আলোচনা সভায় এই অভিমত প্রকাশ করে গবেষণা সংস্থাটি।

অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি, বহিঃখাত, জ্বালানি ও বিদ্যুৎ, ব্যাংকিং খাত এবং বাজেট ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। এখানে সিপিডির গবেষক ও বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় থাইল্যান্ড, ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে চালের দাম বেশি জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, অথচ এসব দেশের তুলনায় বাংলাদেশে চাল বেশি উৎপাদন হয়। এছাড়া অনেকে দেশের তুলনায় বাংলাদেশে ময়দার দাম অনেক বেশি। তেলের ক্ষেত্রে আমরা একই চিত্র দেখছি। দামের ফারাকটা অনেক বেশি। গরুর মাংসেও একই অবস্থা। চিনি, পেঁয়াজের মূল্যতেও ঊর্ধ্বগতি। ইউরোপ, আমেরিকার বাজারের তুলনায় দাম কয়েকগুণ বেশি।

সিপিডির প্রতিবেদনে বলা হয়, গুড়ো দুধের মূল্য ইউরোপের বাজারের তুলনায় বাংলাদেশে বেশি। কিন্তু দেখা গেছে তাদের মাসিক আয় আমাদের তুলনায় অনেক বেশি। দেশে ডিম প্রতি ডজন ১১০ টাকা হলেও আমেরিকায় ১০৩ ও মালেশিয়ায় ৮৫ টাকা। অন্যদিকে সিগারেটের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রায় ৮ গুণ কম। নির্দিষ্ট একটি ব্র্যান্ডের ক্ষেত্রে দেখা যায় ২০ শলাকার এক প্যাকেট সিগারেটের মূ্ল্য অস্ট্রেলিয়ার পার্থে দুই হাজার ৫১৬ টাকা, নিউজিল্যান্ডে দুই হাজার ১০৩ টাকা, ইংল্যান্ডে এক হাজার ৪৮৮ টাকা হলেও বাংলাদেশে মাত্র ৩০১ টাকা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৭ জনের মৃত্যুদণ্ড

এসব বিষয়ে ফাহমিদা খাতুন বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশচুম্বী, কিন্তু আবার আমরা দেখছি সরকারি তথ্যে মূল্যস্ফীতি স্থিতিশীল। এটি একটি বিপরীতমুখী প্রবণতা। এতো যখন মূল্য বাড়ছে তখন মূল্যস্ফীতি কীভাবে স্থিতিশীল থাকে তা আশ্চর্যের বিষয়। কোভিডকালীন সারাবিশ্বে মূল্যস্ফীতি বাড়ছে। এখন যুদ্ধ পরিস্থিতিতে সেটা আরও বেশি। কিন্তু বাংলাদেশে তা স্থিতিশীল!

তার মতে, খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির একটি বাড়লে আরেকটি কমে। এটাই বিগত কয়েকবছরের ট্রেন্ড। এর ফলে ওভারঅল একটা স্থিতিশীল মূল্যস্ফীতি বজায় থাকে। কিন্তু এটি আসলে বাজারের সঠিক চিত্র প্রকাশ করে না।

পণ্য কিনতে গিয়ে আমরা কিন্তু স্থিতিশীল মূল্যস্ফীতি লক্ষ্য করছি না। এখানে একটা বিষয় লক্ষ্যণীয় যে মূল্যস্ফীতি পরিমাপ করার জন্য স্ট্যার্ন্ডাড ধরা হয় সেটা গত কয়েকবছর ধরে একই আছে।

গত এক বছরে জ্বালানি তেলের মূল্য প্রায় ৫০ ভাগ বেড়েছে বলেও জানায় গবেষণা সংস্থাটি।

ফাহমিদা খাতুন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কী ধরনের কৌশল নেওয়া যেতে পারে সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। আমরা দেখছি বিভিন্ন দেশ তেলের মজুত সমৃদ্ধ করার জন্য তেল সমৃদ্ধ দেশগুলোতে ধরনা দেওয়া শুরু করেছে। আমাদেরও একইভাবে রির্জাভ করার উদ্যোগে নেওয়ার প্রয়োজন আছে।

বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে সিপিডি যেসব সুপারিশ দিয়েছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে ব্যবস্থা নেওয়া, বাজার ব্যবস্থাপনায় নজরদারি ও তদারকি বাড়ানো, রোজায় পণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পদক্ষেপ নেওয়া।

আরও পড়ুন: প্রেমিকাকে হত্যা: প্রেমিক গ্রেফতার

এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যদামে পণ্য নিশ্চিত করতে টিসিবি ও ওএমএসের কার্যক্রম বাড়াতে পদক্ষেপ নিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, খাদ্য ও পণ্যের চাহিদা-জোগান সম্পর্কে সরকার সঠিক তথ্য পায় না। এর ফলে বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। চাহিদা ও জোগান সম্পর্কে সরকারের স্পস্ট ধারণা রাখতে হবে। একই সঙ্গে দরিদ্রদের জন্য প্রত্যক্ষ আর্থিক সহায়তা দিতে হবে ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়াতে হবে।

অনুষ্ঠানে সিপিডির সম্মানিত ফেলো মাহফুজুর রহমান, বিশ্বব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা