প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই। তিনি বলেন, অনেকেই ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত বা বিরোধ সৃষ্টি করতে চান, এটি সঠিক না।

আরও পড়ুন: ২৪ ঘন্টা পর অপহৃত ব‌্যবসায়ী‌কে উদ্ধার

বুধবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নবনির্মিত আটটি জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমরা বাঙালি। আমাদের দেশে সব ধর্মের মানুষ বাস করে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তো আছে। আমরা এটাই বলি- ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই সবাই উৎসব এক হয়ে পালন করবো।

শেখ হাসিনা বলেন, আমাদের এই যে সব ধর্ম-বর্ণ, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তাদের নিজস্ব যে সংস্কৃতি, অর্থাৎ শুধু ধর্মালম্বী না, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদেরও নিজস্ব সাংস্কৃতিক চর্চা আছে, সংস্কৃতি আছে। সেগুলো যাতে বিকশিত হয়, সেদিকে দৃষ্টি রেখে প্রত্যেক এলাকায় তাদের সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছি।

আরও পড়ুন: শাহবাজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিনি আরও বলেন, আবহমানকাল থেকে যেগুলো চলে আসছে, এগুলোও যাতে বিকশিত হতে পারে। বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমরা ভুলবো না। কিন্তু আমরা সামনের দিকেও এগিয়ে যাবো। আধুনিক যুগের যত সংস্কৃতি, সেটাও রপ্ত করবো।

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ আমরা উদযাপন করি। এই একটা উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই, সব বাঙালি এক হয়ে পহেলা বৈশাখ উদযাপন করি। যেখানে সবার চমৎকার মিলনকেন্দ্র। প্রবাসীরাও পহেলা বৈশাখ উদযাপন করেন।

শেখ হাসিনা বলেন, পহেলা বৈশাখ, যে পহেলা বৈশাখ পালন করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম। ১৪০০ বঙ্গাব্দকে বরণ করতে গিয়ে এটা ঘটেছিল, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনকি রমনার বটমূলে বোমা হামলা করেও মানুষ হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল আমাদের এ সংস্কৃতির চর্চা বন্ধ করে দেওয়া।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

প্রধানমন্ত্রী বলেন, এ ঐতিহ্য আমাদেরকেই ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম যাতে চর্চা করতে পারে, বিকশিত করতে পারে এবং আরও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্মিলন ঘটিয়ে যেন এটাকে আরও বেশি উৎকর্ষ সাধন করতে পারে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সেটাই আমরা দেবো।

তিনি বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়েছি। এ অগ্রযাত্রা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে।

সংস্কৃতি চর্চাটাকে আরও সমৃদ্ধশালী করতে প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রযুক্তি কাজে লাগিয়েই আমাদের সংস্কৃতি চর্চাটাকে আরও সমৃদ্ধশালী করতে পারি। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেবো।

এসময় সংস্কৃতি চর্চায় সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকারপ্রধান।

আরও পড়ুন: নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রান্ত হতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা ও কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা