জাতীয়

নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত 

সান নিউজ ডেস্ক: দুইদিনে দফায় দফায় সংঘর্ষের পর তৃতীয় দিনে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি। পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে।

আরও পড়ুন: পুলিশের অ্যাকশনের তদন্ত হবে

বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে শান্ত পরিস্থিতি দেখা গেছে। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও কোনো যানজট দেখা যায়নি।

চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুল আজিজ দোকান খোলার উদ্দেশ্যে সকাল ৯টায় মার্কেটে এসেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ঈদের মৌসুম চলছে। এ সময় মার্কেট না খুলতে পারলে বড় লোকসান হয়ে যাবে। আজ দোকান খোলার জন্য এসেছিলাম, কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত এলেই দোকান খুলবো।

মার্কেট খুলবে কি না, জানতে চাইলে চন্দ্রিমা মার্কেটের একজন নিরাপত্তাকর্মী গণমাধ্যমকে বলেন, তিনি এখনো নিশ্চিত নন।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ সকাল সাড়ে নয়টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘এলাকার পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিবদমান কোনো পক্ষকে আজ সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মার্কেটগুলো এখনো বন্ধ আছে।’

আরও পড়ুন: নারীর ওড়না ধরে টান কাণ্ডে দুই পুলিশ প্রত্যাহার

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। পরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের শুরু হয় সংঘর্ষ। ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।

এতে ছাত্র ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী ও দোকান কর্মচারীদের মধ্যে সংঘর্ষে নাহিদ হাসান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থলে উপস্থিত তার স্বজনরা সাংবাদিকদের জানান, ২৩ বছর বয়সী নাহিদ হাসান একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। তিনি মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন এবং স্ত্রী ডালিয়া সুলতানাকে নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করতেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা