ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই
জাতীয়

ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

সান নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের জামাত ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই।

আরও পড়ুন : বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

রবিবার (১ মে) তিনি জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন।

মোহা. শফিকুল ইসলাম বলেন, মুসুল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে তল্লাশি করার পর আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

দেশের জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জামাতের আগে সুইপিং করবে বোম্ব ডিস্পোজাল ইউনিট, থাকবে সিসিটিভি ক্যামেরা।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

রাজধানী ঢাকায় এবার ছোট-বড় ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সবগুলোতেই ডিএমপি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা