সবকিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী
জাতীয়

সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তেল, জ্বালানিসহ সবকিছুর দাম সারা বিশ্বে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে দুই হাজারের বেশি মৃত্যু

শুক্রবার (৬ মে) দুপুরে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড ছয় লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।

সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশসহ অনেক দেশে দ্বিগুনেরও বেশি বেড়েছে। এর কারণ হলো ইউক্রেন যুদ্ধ।

আরও পড়ুন : ইসরাঈলে হামলায় নিহত ৩

ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামের ওপর প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ তো আইসোলেটেড কোনো আইল্যান্ড নয়। কাজেই এর প্রভাব-প্রতিক্রিয়া সব জায়গায় পড়বে, কিছু করার নেই।’

আরও পড়ুন : আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

বিএনপির নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঈদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসল কথা হলো, মানুষ যখন আনন্দ পায়, বিএনপির তখন কষ্ট হয়, তাদের গায়ে জ্বালা হয়, তারা কষ্ট পায়। মানুষ নির্বিঘ্নে এবারের ঈদযাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা