পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়

ভারতে ১৮৫০ বাংলাদেশি বন্দি

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৮৫০ জন বাংলাদেশি বন্দি আছেন। তাদের মধ্যে অধিকাংশই পদ্ধতিগত কারণে অনিয়মিত অবস্থানের দায়ে অভিযুক্ত।

আরও পড়ুন: ২৬ জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

রোববার (১২ জুন) জাতীয় সংসদে এমপি দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে ভারতের সীমানা বিদ্যমান। সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক মেলবন্ধন, অর্থনৈতিকসহ নানাবিধ কারণে উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সোর্স সূত্রে খবর পেলে ভারতে বাংলাদেশের মিশনসমূহ তা যাচাইপূর্বক কারাগারে আটক বাংলাদেশির বিষয়ে নিশ্চিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকেন। মিশনসমূহ ভারতের সংশ্লিষ্ট কারাগার, পুলিশ স্টেশন/থানা, হাত ও ডিপোর্টেশন সেন্টার নিয়মিত পরিদর্শন করে থাকে এবং সেখানে আটক বাংলাদেশি নাগরিকদের আটকের কারণ উদঘাটন, আইনি সহায়তা প্রদান, জেল কোড অনুযায়ী স্বাস্থ্য সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে।

‘আটকরা বিচারাধীন আসামিদের মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়াসহ সাজার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তি পায় তার ব্যবস্থাও নিয়ে থাকে। ক্ষেত্র বিশেষে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করে তাদের মুক্তকরণপূর্বক দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হয়।’

আরও পড়ুন: কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে মিয়ানমারে বাংলাদেশি হিসেবে বিবেচিত মোট ৬৩ জন আটক রয়েছেন। যারা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। তাদের সাজার মেয়াদ শেষ হলে প্রত্যাবাসন করা সম্ভব হবে। বাংলাদেশি মৎস্যজীবীদের অনেকেই প্রতিকূল আবহাওয়া, নৌ ও সমুদ্রসীমা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, মাছ ধরার নৌকায় নেভিগেশনের ব্যবস্থা না থাকাসহ অন্যান্য কারণে মিয়ানমারের সীমানায় প্রবেশ করে। পরে মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক আটক হন। মিয়ানমারে আটক ৬৩ জনের মধ্যে ১০ জনের বাংলাদেশি নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অবশিষ্ট ৫০ জনের নাগরিকত্ব নিশ্চিত করার প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, মিয়ানমারে বন্দি বা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সক্রিয়। দেশের সীমান্ত রক্ষাবাহিনীর মধ্যে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার হতে কারামুক্ত বাংলাদেশিদের প্রত্যাবাসনে ব্যবস্থা করা হয়।

গত ২৩ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ৪১ জন এবং ১ জুন ২০২২ তারিখে ৪ কারামুক্ত বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা