অস্থিরতার দিকে নজর রাখছে ভারত
জাতীয়

অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

সান নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে নয়াদিল্লি। সেখানে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কি না, তা নিয়ে ঢাকার আশঙ্কার প্রেক্ষাপটে এ কথা জানালেন তিনি।

আরও পড়ুন : লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সফরকালীন আবাসস্থলের মিটিং রুমে বৈঠক করেন জয়শঙ্কর। রাখাইন পরিস্থিতি নিয়ে সেই বৈঠকেই ভারতের পর্যবেক্ষণের কথা তুলে ধরেন তিনি।

ভারতীয় মন্ত্রীর বরাত দিয়ে বৈঠক শেষে সিনিয়র মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, তারা আমাদের বলেছে যে, ভারত সেখানে (রাখাইন রাজ্য) সৃষ্ট অস্থিরতার দিকে নজর রাখছে।

পররাষ্ট্র সচিব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে, রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার ইস্যুতে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হবে কি না।

আরও পড়ুন : দিল্লিতে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘প্রত্যেকেরই সেই আশঙ্কা রয়েছে।’

এদিকে জয়শঙ্কর সাক্ষাতের একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত বোধ করছি।

‘আমাদের নেতৃত্ব পর্যায়ের উষ্ণ ও নিবিড় যোগাযোগই দুদেশের ঘনিষ্ঠ প্রতিবেশীসুলভ অংশীদারত্বের সম্পর্কের নজির’--লিখেছেন জয়শঙ্কর।

আরও পড়ুন : কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনব না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছান । সেখানে তাকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘হায়দরাবাদ হাউস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক ও একান্ত আলোচনার কথা রয়েছে।

বাংলাদেশের সরকার প্রধান সফরকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা