মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্তির নোটিশ
জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্তির নোটিশ

সান নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের আগেই ‘মুক্তিযোদ্ধা কোটা’ অন্তর্ভুক্ত করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ‘মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভাপতি। এতে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্তি চাওয়া হয়।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

সহকারী শিক্ষক পদে সর্বশেষ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে রাখা হয়নি ‘মুক্তিযোদ্ধা কোটা’। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী- চলতি বছরে কয়েক ধাপে আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হয়েছে। দ্রুতই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: দেশে আরও ২ জনের মৃত্যু

বুধবার (১৯ অক্টোবর) ‘মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভাপতি অহিদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিচুর রহমান এ লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (আইন শাখা) অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (আইন বাজেট ও প্রশিক্ষণ) বিবাদী করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম ও তার আইনজীবী আনিচুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা না হলে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান আইনজীবী।

আরও পড়ুন: কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

আইনজীবী আনিচুর রহমান জানান, ‘কোটা প্রথা বাতিল করেছে সরকার। তারপরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে অন্যান্য কোটা রাখা হচ্ছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা মূল্যায়ন করা হচ্ছে না। তৃতীয় বা চতুর্থ শ্রেণির কর্মচারীদের মতো নিম্নশ্রেণির পদে মুক্তিযোদ্ধা কোটা রাখা হচ্ছে। এটা বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে স্পষ্ট অবমূল্যায়ন।’

২০২০ সালের ১৮ অক্টোবর ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’-এর শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আরও পড়ুন: আরও কঠোর হচ্ছে সরকার

প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৬০ শতাংশ ‘নারী কোটা’, ২০ শতাংশ ‘পোষ্য কোটা’ এবং ২০ শতাংশ ‘পুরুষ কোটা’ রাখা হয়। তবে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়নি।

চলতি বছরের ২২ এপ্রিল প্রথম ধাপে সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০ মে এবং তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ লাখ প্রার্থী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা