ছবি: সংগৃহীত
জাতীয়

হজের বয়স নির্ধারণ করলো সৌদি 

সান নিউজ ডেস্ক : ২০২৩ সালে হজের উদ্দেশ্যে সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীদের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

আরও পড়ুন :চট্টগ্রামে বিস্ফোরণে আহত ৮

সোমবার (১৩ জানুয়ারি) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

সেখানে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

আরও পড়ুন :বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষদিক থেকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

আরও পড়ুন :উন্নত দেশগুলোও মন্দার কবলে

বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান সৌদিতে। তবে করোনা মহামারির ২ বছর সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজ করতে যেতে পারেননি । এখন অবশ্য আর সেই অবস্থা নেই। হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানায় - এখন থেকে আর বিদেশি যাত্রীদের কোনো বিধিনিষেধের বাধায় পড়তে হবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা